AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাইরে তুমুল বৃষ্টি, টাইলসের কাজ শুরু হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত ৫

Building Collapse: ধ্বংস্তূপের নীচ থেকে বেরিয়ে আসা এক শ্রমিক আহমেদ জানান, নির্মীয়মাণ ওই বিল্ডিংয়ে টাইলসের কাজ চলছিল। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা বিল্ডিংটি। তাঁর দাবি, বিল্ডিংটির বেসমেন্ট বা নীচের তলটি ঠিকভাবে তৈরি করা হয়নি। সেই কারণেই এই দুর্ঘটনা।

বাইরে তুমুল বৃষ্টি, টাইলসের কাজ শুরু হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত ৫
ভেঙে পড়ল বিল্ডিং।Image Credit: X
| Updated on: Oct 23, 2024 | 10:54 AM
Share

বেঙ্গালুরু: ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু পাঁচ শ্রমিকের। আহত আরও অনেকে। ভাঙা বাড়ির নীচে এখনও কমপক্ষে ১৭ জন শ্রমিক আটকে রয়েছেন বলেই আশঙ্কা। রাতভর চলে উদ্ধারকাজ। এখনও তা জারি রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেঙ্গালুরুর হেন্নুর এলাকায় একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে। সেই সময় শ্রমিকরা কাজ করায়, তারা ধ্বংসস্তূপের নীচেই আটকে পড়েন। পরে পুলিশ ও দমকল বাহিনী এসে উদ্ধারকাজ শুরু করে। মঙ্গলবার রাত পর্যন্ত ধ্বংসস্তূপের নীচ থেকে তিন শ্রমিকের দেহ উদ্ধার করা হয়। পরে আরও দুইজনের দেহ উদ্ধার হয়। আহত অবস্থায়  তিনজনকে উদ্ধার করা হয়েছে। ভিতরে আরও শ্রমিক আটকে রয়েছেন বলেই জানা গিয়েছিল। যদিও প্রশাসনের তরফে এই বিষয়ে এখনও অফিসিয়াল বিবৃতি মেলেনি।

ধ্বংস্তূপের নীচ থেকে বেরিয়ে আসা এক শ্রমিক আহমেদ জানান, নির্মীয়মাণ ওই বিল্ডিংয়ে টাইলসের কাজ চলছিল। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা বিল্ডিংটি। তাঁর দাবি, বিল্ডিংটির বেসমেন্ট বা নীচের তলটি ঠিকভাবে তৈরি করা হয়নি। সেই কারণেই এই দুর্ঘটনা।

সূত্রের খবর, ওই বিল্ডিংটি চতুর্থ তল পর্যন্তই নির্মাণের অনুমতি ছিল। কিন্তু আইন অমান্য করেই আরও বেশ কয়েকটি তল তৈরি করা হচ্ছিল। ভার সামলাতে না পেরেই, বৃষ্টির দাপটে ভেঙে পড়ে বিল্ডিংটি।  বিষয়টি খতিয়ে দেখছে পুরসভা।

এদিকে, দুর্ঘটনার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি উপমুখ্য়মন্ত্রী ডিকে শিবকুমারকে উদ্ধারকাজের উপরে নজরদারির নির্দেশ দেন।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি