AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vande Bharat: বন্দে ভারতে বসেই রেলমন্ত্রীকে নালিশ, ট্রেনের মধ্যে তড়িঘড়ি হাজির রেল অফিসাররা

Vande Bharat: অভিযোগ পেয়েই তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় রেল। রেলের তরফে এক্স মাধ্যমে জবাব আসে। মিটেও যায় সমস্যা।

Vande Bharat: বন্দে ভারতে বসেই রেলমন্ত্রীকে নালিশ, ট্রেনের মধ্যে তড়িঘড়ি হাজির রেল অফিসাররা
| Updated on: Dec 16, 2024 | 8:05 PM
Share

নয়া দিল্লি: রেলযাত্রীদের কাছে বন্দে ভারত যে কতটা জনপ্রিয়তা পেয়েছে, তা বলাই বাহুল্য। বিভিন্ন রাজ্যে ছোট বা বড় রুটে যাওয়ার ক্ষেত্রে বেশি দামের টিকিট হওয়া সত্ত্বেও বন্দে ভারতকে বেছে নিচ্ছেন অনেকে। আর সেই বন্দে ভারতেই বিভ্রাট। পছন্দের সিটে বসতে না পেরে এক যাত্রী সরাসরি অভিযোগ জানালেন রেলকে। আর ৪০ মিনিটের মধ্যে মিলে গেল সমাধান।

বুকিং-এর সময় এক যাত্রী জানালার পাশের সিট বেছে নিয়েছিলেন। টিকিটেও স্পষ্টভাবে লেখা ছিল সে কথা। যখন তিনি ট্রেনে ওঠেন, দেখেন তাঁর আসনটি আসলে জানালার ধারে নয়, করিডরের দিকে। আসলে তাঁর সিটের নম্বর ছিল ৩৪। আর ৩৫টি নম্বর সিটটি জানালার পাশের।

এরপরই এক্স মাধ্যমে রেলের কাছে একটি অভিযোগ জানান তিনি। যাত্রীর নাম অভিজিৎ আনন্দ। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ অভিযোগ জানান। টিকিট এবং আসনের ছবি পোস্ট করেছেন তিনি। স্পষ্টভাবে উল্লেখ করেন যে একটি উইন্ডো সিট বুক করা সত্ত্বেও তা পাননি তিনি। ওই যাত্রী রেলের দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন, আমার আসন নিয়ে কোনও সমস্যা নেই। তবে ভবিষ্যতে যাত্রীদের সমস্যা হতে পারে।

অভিযোগ পেয়েই তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় রেল। রেলের তরফে এক্স মাধ্যমে জবাব আসে। সেখানে লেখা হয়, “সংশ্লিষ্ট অফিসারকে এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। অনুগ্রহ করে আপনার মোবাইল নম্বরটি ডিএম-এর মাধ্যমে শেয়ার করবেন। আপনি সরাসরি http://railmadad.indianrailways.gov.in-এই ওয়েবসাইটে আপনার অভিযোগ পাঠাতে পারেন।” এছাড়াও ১৩৯ নম্বরে অভিযোগ জানাতে পারেন।”

অভিজিৎ আনন্দ রেলওয়ের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, “আপনাদের উত্তরের জন্য ধন্যবাদ। দু’জন এসে ভুল আসন বিন্যাসের বিষয়টি সংশোধন করেছেন। এটা প্রশংসনীয় যে ভারতীয় রেল মাত্র ৪০ মিনিটের মধ্যে সমস্যা চিহ্নিত করেছেন ও সমাধান করেছেন।”

Follow Us
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?