AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral News : চালক পড়বেন নমাজ়, যাত্রার মাঝে আরোহীর কীর্তিতে ধন্য ধন্য নেটপাড়ায়

Viral News : দেশ জুড়ে বর্তমানে শুধুই হিংসা, মারামারি, বিক্ষোভের বিভিন্ন ছবি। এই আবহে ধরা পড়ল অন্য ছবি। এক উবার ড্রাইভার পিছনের সিটে বসে নামাজ পড়ছেন। এবং তার জন্য পিছনের জায়গা ছেড়ে দিলেন সেই ক্যাবের যাত্রী।

Viral News : চালক পড়বেন নমাজ়, যাত্রার মাঝে আরোহীর কীর্তিতে ধন্য ধন্য নেটপাড়ায়
ছবি সৌজন্যে : লিঙ্কডিন
| Edited By: | Updated on: Apr 18, 2022 | 10:10 PM
Share

মুম্বই : দেশ জুড়ে বর্তমানে শুধুই হিংসা, মারামারি, বিক্ষোভের বিভিন্ন ছবি। সে রামনবমী হোক বা হনুমান জয়ন্তীর মিছিল। বিক্ষোভের ছবি সর্বত্র। এই আবহে এই ধরনের ছবি একটি মনোরম আবহাওয়া তুলে ধরে। দেশে সম্প্রীতি যে এখনও বিদ্যমান তা প্রমাণ করে এই ছবি। এক উবার ড্রাইভার পিছনের সিটে বসে নামাজ পড়ছেন। এবং তার জন্য পিছনের জায়গা ছেড়ে দিলেন সেই ক্যাবের যাত্রী। সেই সোশ্য়াল মিডিয়ায় এই ছবিটি সকলের মন জয় করে নিয়েছে। উষ্ণ সাম্প্রদায়িক আবহাওয়ায় এই ধর্মীয় সম্প্রীতির ছবি শীতলতা প্রদান করে।

মুম্বইয়ের বাসিন্দা প্রিয়া সিং। তিনি তাঁর লিঙ্কডিন পেজে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতেই দেখা যাচ্ছে তিনি ক্যাবে বসে আছেন। পিছনের সিটে সেই গাড়ির চালক নামাজ পড়ছেন। এই পোস্টে সিং বলেছেন, “আমি এয়ারপোর্ট থেকে একটি উবার নিয়েছিলাম। ১০ মিনিট পর ড্রাইভারের মোবাইলে আজান বাজতে শুরু করল…আমি তাঁকে জিজ্ঞেস করলাম “ইফতার কিয়া আপনে” তিনি উত্তর দেন “হান আজ রোড পার হি হো গয়া কিউকি রেন্টাল ডিউটি থি।” আমি আবার জিজ্ঞেস করলাম “আপনি কি নামাজ পড়তে চান?” তিনি জিজ্ঞাসা করলেন “আমি কি করতে পারি? আমরা গাড়িটি রাস্তার ধারে পার্ক করে রেখেছিলাম। এবং তাঁকে আমি সামনের সিটে বসি যাতে তিনি পিছনের সিটে নামাজ পড়তে পারেন।”

তিনি এই পোস্টে আরও লেখেন, “আমার বাবা-মা আমাকে এই ধরনের ভারত সম্পর্কে শিখিয়েছেন। পুনশ্চ আমরা সম্প্রীতি সম্পর্কে দীর্ঘ কথা বলেছিলাম এবং আমি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানবতার মৌলিক বিষয়গুলিকে তুলে ধরার জন্য এই পোস্টটি করার ইচ্ছে প্রকাশ করেছি!”

আরও পড়ুন : Congress Meet : পিকে-র পরামর্শ মেনেই তৈরি হবে ২৪-র খসড়া! গুরুত্বপূর্ণ বৈঠকে সনিয়া

Follow Us
শঙ্কর ঘোষের জনতার দরবারে ব্যাপক ভিড়
শঙ্কর ঘোষের জনতার দরবারে ব্যাপক ভিড়
এই প্রথম রাজ্য জয়েন্টে ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হবে
এই প্রথম রাজ্য জয়েন্টে ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হবে
দ্বিতীয় স্থানে CPIM, বিজেপির থেকে কতটা পিছিয়ে তৃণমূল?
দ্বিতীয় স্থানে CPIM, বিজেপির থেকে কতটা পিছিয়ে তৃণমূল?
বাংলার স্বাস্থ্যে প্রায় ৩০০০ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের!
বাংলার স্বাস্থ্যে প্রায় ৩০০০ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের!
ফলতায় এগিয়ে বিজেপি, ময়দানে কোথায় 'পুষ্পা'?
ফলতায় এগিয়ে বিজেপি, ময়দানে কোথায় 'পুষ্পা'?
বৃহস্পতিবার নির্বিঘ্নেই মিটেছে পুনর্নির্বাচন, কে এগিয়ে ফলতায়?
বৃহস্পতিবার নির্বিঘ্নেই মিটেছে পুনর্নির্বাচন, কে এগিয়ে ফলতায়?
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু গণনা
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু গণনা
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম