AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railways: ওয়েটিং লিস্টের যাত্রীরা আর প্রবেশ করতে পারবেন না স্টেশনে, আরও একগুচ্ছ বড় বদলের পথে রেল

Indian Railways: বড় স্টেশনে তৈরি হবে ওয়ার রুম। উন্নত ওয়াকি-টকি ও প্ল্যাটফর্ম চত্বরে নিয়মিত ঘোষণার জন্য আরও উন্নত ব্যবস্থা তৈরি করা হচ্ছে। রেলকর্মী এবং রেলের অথারাইজড কর্মীদের জন্য নতুন আইডি কার্ড ও ইউনিফর্ম দেওয়া হবে।

Indian Railways: ওয়েটিং লিস্টের যাত্রীরা আর প্রবেশ করতে পারবেন না স্টেশনে, আরও একগুচ্ছ বড় বদলের পথে রেল
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 07, 2025 | 5:00 PM
Share

নয়া দিল্লি: সামগ্রিক উন্নয়নে জোর রেলের। একগুচ্ছ সিদ্ধান্ত বাস্তবায়নের পথে রেল মন্ত্রী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নেতৃত্বে এক উচ্চস্তরীয় বৈঠকে দেশের ব্যস্ততম রেলস্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণে গৃহীত হল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দেশের ব্যস্ততম ৬০টি স্টেশনে স্থায়ী ওয়েটিং এরিয়া তৈরি করা হবে। পাইলট প্রকল্প শুরু হবে  নিউদিল্লি, আনন্দ বিহার, বারাণসী, অযোধ্যা ও পাটনা স্টেশনে। সূত্রের খবর, ঠিক হয়েছে এমনটাই। 

একইসঙ্গে বৈধ টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশে আরও কড়া হবে রেল। ওয়েটিং লিস্টের যাত্রীরা প্রবেশ করতে পারবেন না স্টেশনে। স্টেশনের বাইরের ওয়েটিং এরিয়ায় থাকতে হবে তাঁদের। প্রত্যেক ফুট-ওভার ব্রিজ ১২ মিটার ও ৬ মিটার চওড়া হবে। পুরনো ওভারব্রিজ নতুন করে তৈরি করারও সিদ্ধান্ত হয়েছে বলে খবর। একইসঙ্গে স্টেশন ও আশপাশের এলাকায় নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সিসিক্যামেরা লাগানো হবে।

পাশাপাশি বড় স্টেশনে তৈরি হবে ওয়ার রুম। উন্নত ওয়াকি-টকি ও প্ল্যাটফর্ম চত্বরে নিয়মিত ঘোষণার জন্য আরও উন্নত ব্যবস্থা তৈরি করা হচ্ছে। রেলকর্মী এবং রেলের অথারাইজড কর্মীদের জন্য নতুন আইডি কার্ড ও ইউনিফর্ম দেওয়া হবে। জরুরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্টেশন ডিরেক্টরকে বাড়তি ক্ষমতা দেওয়া হবে। বিশেষত ভিড়ের নিরিখে টিকিট বিক্রি কখন বন্ধ হবে সে বিষয়ে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাঁর। একইসঙ্গে সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দেওয়া হবে বলে জানা যাচ্ছে। 

Follow Us