AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WITT 2024: দেশের ইতিহাস, পশ্চিমী সভ্যতা নিয়ে নিজের মত জানাবেন বিক্রম সম্পত

ইতিহাস নিয়ে গবেষণার পাশাপাশি লেখক হিসাবেও সুনাম রয়েছে বিক্রম সম্পতের। কর্নাটকে জন্ম বিক্রম নিজের লেখার মাধ্যমে ভারতের বিভিন্ন স্থানকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। গওহর জান এবং বিনায়ক দামোদর সাভারকরের জীবনীও লিখেছেন তিনি। সাভারকরের জীবনী বেস্ট সেলারও হয়েছে। সমালোচকদের কাছেও প্রশংসিত হয়েছে বিক্রমের এই সব বই।

WITT 2024: দেশের ইতিহাস, পশ্চিমী সভ্যতা নিয়ে নিজের মত জানাবেন বিক্রম সম্পত
বিক্রম সম্পত
| Updated on: Feb 24, 2024 | 8:18 PM
Share

নয়াদিল্লি: দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক টিভি৯ এ বছর আয়োজন করছে হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলনের। নয়াদিল্লির অভিজাত হোটেলে ২৫ ফেব্রুয়ারি, রবিবার থেকে তা শুরু হবে। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই সম্মেলনে হাজির থাকবেন বিখ্যাত ঐতিহাসিক এবং লেখক বিক্রম সম্পত। তিনি এই আন্তর্জাতিক সম্মেলনে ভারতের ইতিহাস এবং পশ্চিমী সভ্যতার বিষয়টি তুলে ধরবেন অতিথিদের সামনে। এর পাশাপাশি জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারার অবলুপ্তি নিয়েও নিজের মতামত জানাবেন তিনি।

ইতিহাস নিয়ে গবেষণার পাশাপাশি লেখক হিসাবেও সুনাম রয়েছে বিক্রম সম্পতের। কর্নাটকে জন্ম বিক্রম নিজের লেখার মাধ্যমে ভারতের বিভিন্ন স্থানকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। গওহর জান এবং বিনায়ক দামোদর সাভারকরের জীবনীও লিখেছেন তিনি। সাভারকরের জীবনী বেস্ট সেলারও হয়েছে। সমালোচকদের কাছেও প্রশংসিত হয়েছে বিক্রমের এই সব বই।

পুরোদমে লেখালিখির আগে গুরুগ্রাম এবং বেঙ্গালুরুতেও ব্যাঙ্কিং সেক্টরে কাজ করেছেন তিনি। তা ছেড়েই এসেছেন লেখালিখির জগতে। ২০১৩ সালে চাকরি ছেড়ে গবেষণায় যোগ দেন তিনি। নিজের লেখার মাধ্যমে ভারতের গৌরবকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন তিনি।

Follow Us