AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP National President: নাড্ডার পর কে? নতুন সভাপতি মুখ নির্বাচনে দিনক্ষণ ঠিক করে ফেলল বিজেপি

BJP National President: সভাপতি হিসাবে নাড্ডার মেয়াদকালে একাধিক রাজ্যে সফল হয়েছে অপারেশন পদ্ম। সম্প্রতি, এই ব্রাহ্মণ নেতার হাত ধরেই ২৭ বছর পর আবার দিল্লির মসনদে ফিরেছে বিজেপি।

BJP National President: নাড্ডার পর কে? নতুন সভাপতি মুখ নির্বাচনে দিনক্ষণ ঠিক করে ফেলল বিজেপি
বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতিImage Credit: PTI
| Updated on: Feb 28, 2025 | 9:08 AM
Share

নয়াদিল্লি: ইতিমধ্যে দেশের ১২টি রাজ্য নিজেদের সাংগঠনিক নির্বাচন সেরে ফেলেছে বিজেপি। কিন্তু বাকি রয়েছে জেপি নাড্ডার উত্তরাধিকার খোঁজার কাজ। সেই নিয়ে এখন কোনও উচ্চবাচ্য করতে নারাজ পদ্ম শিবির। সূত্রের খবর, আগামী মাসের মধ্যেই হয়তো সেই উত্তরাধিকার খোঁজার কাজ সেরে ফেলবে বিজেপি।

সভাপতি হিসাবে নাড্ডার মেয়াদকালে একাধিক রাজ্যে সফল হয়েছে অপারেশন পদ্ম। সম্প্রতি, এই ব্রাহ্মণ নেতার হাত ধরেই ২৭ বছর পর আবার দিল্লির মসনদে ফিরেছে বিজেপি। আর সেই বিধানসভা নির্বাচন মিটতেই বিজেপির অন্দরে পরবর্তী সর্বভারতীয় সভাপতি খোঁজার জন্য লেগে যায় হিড়িক। সূত্রের খবর, আগামী মাসের ১৫ তারিখের মধ্যেই সম্ভবত নাড্ডার উত্তরাধিকার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে ফেলবে বিজেপি নেতৃত্ব।

ইতিমধ্যেই কিন্তু সর্বভারতীয় সভাপতি হিসাবে মেয়াদ শেষ হয়েছে নাড্ডার। নির্ধারিত সময়সীমার বাইরে গিয়ে তাঁকে সামলাতে হচ্ছে দায়িত্ব। যেখানে সম্ভবনা ছিল, ফেব্রুয়ারি মাসেই নিজেদের নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করবে বিজেপি। সেখানে সেই সম্ভবনা এখন এসে ঠেকেছে মার্চে।

কিন্তু সভাপতি নির্বাচনে কেন এত হোঁচট খাচ্ছে পদ্ম শিবির? বিজেপির সাংগঠনিক নিয়মবিধি অনুযায়ী, যতক্ষণ না পর্যন্ত তাদের রাজ্য সভাপতি নির্বাচনের কাজ শেষ হবে, ততক্ষণ পর্যন্ত সর্বভারতীয় সভাপতি নির্বাচনের কাজে হাত লাগানো যাবে না। কমপক্ষে, দেশের ৫০ শতাংশ রাজ্য়ে রাজ্য সভাপতি নির্বাচনের পরই নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা যেতে পারে।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?