AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhijit Gangopadhyay: আইনমন্ত্রী হবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? শিকে ছিঁড়বে সুকান্তর? জায়গা পাবেন সৌমেন্দু?

Abhijit Gangopadhyay: এবারের নির্বাচনে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারেরও মন্ত্রিসভায় স্থান পাওয়া নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয় । যদিও বাংলা বিজেপির একাংশের দাবি, দলের সভাপতি পদে থেকে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই সুকান্তবাবুর।

Abhijit Gangopadhyay: আইনমন্ত্রী হবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? শিকে ছিঁড়বে সুকান্তর? জায়গা পাবেন সৌমেন্দু?
বাড়ছে জল্পনা Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jun 06, 2024 | 11:03 PM
Share

কলকাতা: শুক্রবার দিল্লিতে নব নির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, শুক্রবার বেলা এগারোটায় হবে বৈঠক। সাংসদদের নিয়ে ডাকা বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন বাংলা থেকে নির্বাচিত সাংসদরা। শুক্রবারের সভায় উপস্থিত থাকবেন তাঁরা। এইবারও সাংসদের মধ্যে কয়েকজনকে নিয়ে আলাদা বৈঠক করতে পারে বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলা থেকে স্থান পেতে চলেছেন কয়েকজন। বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা তুঙ্গে। এর মধ্যে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে চর্চা চলছে। বঙ্গ বিজেপির অন্দরে কানাঘুষো কেন্দ্রের আইন প্রতিমন্ত্রী হতে পারেন অভিজিৎবাবু। এও শোনা যাচ্ছে দ্বিতীয়বারের জন্য মন্ত্রী সভায় স্থান পেতে চলেছেন শান্তনু ঠাকুর। 

এছাড়াও মালদা উত্তর কেন্দ্রের দুবারের বিজেপি সাংসদ খগেন মুর্মুর নাম নিয়ে চলছে আলোচনা। আলোচনায় রয়েছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ও। আরও একটি নাম নিয়ে চর্চা চলছে। শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। 

এবারের নির্বাচনে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারেরও মন্ত্রিসভায় স্থান পাওয়া নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয় । যদিও বাংলা বিজেপির একাংশের দাবি, দলের সভাপতি পদে থেকে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই সুকান্তবাবুর। এক্ষেত্রে তাঁকে পদ থেকে সরিয়ে অন্য কাউকে সভাপতি করে তাঁকে মন্ত্রী করা একটা জটিল প্রক্রিয়া। এমন না হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। তবে সব সিদ্ধান্ত নেবেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে সিদ্ধান্তে যে কোনও রদবদল যে কোনও সময় আসতেই পারে তা বলাই বাহুল্য। তবে আপাতত এই নামগুলি নিয়ে তুমুল চর্চা বঙ্গ বিজেপিতে।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের