AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘ইনসিডেন্ট হয়নি এমন নয়… ৬ মাস অপেক্ষা করতে হবে কেন?’ অভিষেকের মামলায় প্রশ্ন হাইকোর্টের

Abhishek Banerjee Security: এদিন আদালত জানতে চায়, কবে অভিষেকের নিরাপত্তা কমানো হয়েছে। রাজ্য উত্তরে জানিয়েছে, ১২ মে। অভিষেক যে পাঁচটি 'থ্রেট' বা হুমকির কথা বলেছেন, সেটা নিয়ে জ্য়েন্ট কমিশনার সিকিউরিটি কেন পর্যালোচনা করলেন না? সেই প্রশ্নও তুলেছে আদালত। রিপোর্টে সেটার উল্লেখ নেই কেন? জানতে চেয়েছেন বিচারপতি।

Calcutta High Court: 'ইনসিডেন্ট হয়নি এমন নয়... ৬ মাস অপেক্ষা করতে হবে কেন?' অভিষেকের মামলায় প্রশ্ন হাইকোর্টের
হাইকোর্টে অভিষেকের নিরাপত্তা মামলাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 12, 2026 | 2:12 PM
Share

কলকাতা: রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন জেড প্লাস নিরাপত্তা পেতেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্যে সরকার বদলের পর সেই নিরাপত্তা কমানো হয়, বাড়ির সামনে সর্বক্ষণ প্রহরায় থাকা পুলিশকর্মীদেরও সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তার অভাব নিয়ে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় নিরাপত্তার রিভিউ নিয়ে প্রশ্ন তুলল আদালত।

মামলা বিচারাধীন, কেন ভাঙা হল নির্মাণ?

আজ, বৃহস্পতিবার সকাল থেকে অভিষেকের বাড়ির সামনে অস্থায়ী নির্মাণ সরানোর কাজ শুরু হয়। এদিন শুনানিতে সেই প্রসঙ্গও উল্লেখ করলেন অভিষেকের আইনজীবী। মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও কীভাবে এমনটা করা হল, প্রশ্ন তুলেছেন তিনি।

অভিষকের পক্ষে আইনজীবী সওয়াল করেন, যেভাবে আটক করা হচ্ছে, তাতে যে কয়জন পিএসও (PSO) আছে, তারা রক্ষা করতে পারবে না। আইনজীবী বলেন, “যেভাবে হামলা চলছে, তাতে এটা রাজ্যের অজানা নয়। নিরাপত্তা প্রয়োজন।”

নিরাপত্তা পর্যালোচনা হল না কেন? প্রশ্ন হাইকোর্টের

এদিন আদালত জানতে চায়, কবে অভিষেকের নিরাপত্তা কমানো হয়েছে। রাজ্য উত্তরে জানিয়েছে, ১২ মে। অভিষেক যে পাঁচটি ‘থ্রেট’ বা হুমকির কথা বলেছেন, সেটা নিয়ে জ্য়েন্ট কমিশনার সিকিউরিটি কেন পর্যালোচনা করলেন না? সেই প্রশ্নও তুলেছে আদালত। রিপোর্টে সেটার উল্লেখ নেই কেন? জানতে চেয়েছেন বিচারপতি।

রাজ্যের উদ্দেশে আদালত বলে, “কাকে কী নিরাপত্তা দেওয়া হবে সেটা আদালত বলবে না। কিন্তু মামলাকারী বলছে যে হামলা হয়েছে। সেটা পর্যালোচনা করা হয়নি। তাই আদালত জানতে চাইছে। রাজ্য জানায়, নভেম্বরের শেষে নিরাপত্তা নিয়ে রিভিউ করা হবে, তখন যে ‘থ্রেট’ নিয়ে কথা বলা হচ্ছে, সেটা দেখা হবে। রাজ্যের উদ্দেশে তখন আদালত বলে, “মামলাকারীর সঙ্গে ইনসিডেন্ট হয়নি, তা নয়। যখন এমন হয়েছে, তখন কেন সেটা রিভিউ করা হবে না? কেন ছয় মাসের জন্য অপেক্ষা করতে হবে?”

অভিষেকের আইনজীবীর সওয়াল, যতক্ষণ না রিভিউ হচ্ছে, ততদিন জেড প্লাস নিরাপত্তা দেওয়া হোক। মামলা শুনানি শেষ। রয়দান স্থগিত রাখা হয়েছে।

Follow Us