AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HC On Abhishek: কোন কোন বিচারপতি বিজেপির, কোন কোন জজ তৃণমূলের? এবার অভিষেকের কাছে তালিকা চাইল হাইকোর্ট! কী জানালেন তিনি?

HC On Abhishek Banerjee: আদালতে তিনি অভিযোগ করেন, "বিজেপি-র তাণ্ডব চলছে কারণ জুডিসিয়ারি কাছে কেস পেন্ডিং। কোনও পদক্ষেপ করা হচ্ছে না।" তখন বিচারপতি কৃষ্ণা রাওয়ের কড়া পর্যবেক্ষণ, "আপনার সমস্যা আছে। এখানে রেমিডি না পেলে অন্য কোর্ট আছে। সুপ্রিম কোর্ট আছে। ভ্যাকেশন বেঞ্চ ছিল।" তিনি আরও বলেন, "একজন সাধারণ মানুষ হলে আলাদা। তিনি তো সেটা নন।"

HC On Abhishek: কোন কোন বিচারপতি বিজেপির, কোন কোন জজ তৃণমূলের? এবার অভিষেকের কাছে তালিকা চাইল হাইকোর্ট! কী জানালেন তিনি?
কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 12, 2026 | 2:18 PM
Share

কলকাতা:  তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে রাজ্য। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলা। আদালতে রাজ্যের আবেদন,  অভিষেকের বিরুদ্ধে ক্রিমিনাল কনটেম্পট হওয়া উচিত! রাজ্যের বক্তব্য, রাজনৈতিক লড়াই চলতে পারে কিন্তু বিচার ব্যবস্থাকে টেনে আনা উচিত নয়।  অভিষেকের ফেসবুক পেজ ভিডিয়ো তুলে ধরা হল আদালতে।

অভিষেকের আইনজীবী বলেন, “পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। আদালতে মামলা করেছি। সেখানে প্রেসার আছে মনে হয়। আমার (অভিষেকের) নিরাপত্তার মামলা যাতে না হয় সেটার চেষ্টা চলছে।”

অভিষেকের আইনজীবী আদালতে প্রশ্ন তোলেন, “আদানি মামলা করলে একদিনে হয়ে যাচ্ছে। আমার মামলা তিন মাস ধরে কিছু হচ্ছে না। অনেক বিচারপতি সংবিধান রক্ষার চেষ্টা করছে। এটা বলতে দ্বিধা নেই একটা ক্লাস বিজেপি কাছে বিক্রি হয়ে গিয়েছে! এটা কি ধরনের জুডিশিয়ারি?”  তখন অভিষেকের আইনজীবীর কাছে  আদালত জানতে চান,  কোন কোন বিচারপতি বিজেপির, কোন কোন জজ তৃণমূলের, তার তালিকা দিন!

আদালতে তিনি অভিযোগ করেন, “বিজেপি-র তাণ্ডব চলছে কারণ জুডিসিয়ারি কাছে কেস পেন্ডিং। কোনও পদক্ষেপ করা হচ্ছে না।” তখন বিচারপতি কৃষ্ণা রাওয়ের কড়া পর্যবেক্ষণ, “আপনার সমস্যা আছে। এখানে রেমিডি না পেলে অন্য কোর্ট আছে। সুপ্রিম কোর্ট আছে। ভ্যাকেশন বেঞ্চ ছিল।” তিনি আরও বলেন, “একজন সাধারণ মানুষ হলে আলাদা। তিনি তো সেটা নন।”

মামলার প্রেক্ষাপট

তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নিজের ফেসবুক পেজে ও বিভিন্ন গণমাধ্যমের ভিডিয়োতে কালীঘাটে তাঁর বাড়ির সামনে পুলিশি রেইকি এবং নজরদারির অভিযোগ তুলে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়োতে তিনি এমন কিছু অভিযোগ তোলেন, যা বিচারব্যবস্থাকে চ্যালেঞ্জ করা হয়, তার প্রেক্ষিতে এই মামলা।

Follow Us