AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: দহন জ্বালার মধ্যেই স্বস্তি দিতে আসছে বৃষ্টি, সঙ্গে ঝড়! দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর

Weather Update: এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াল। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৬০ থেকে ৯৩ শতাংশের মধ্যে।

Weather Update: দহন জ্বালার মধ্যেই স্বস্তি দিতে আসছে বৃষ্টি, সঙ্গে ঝড়! দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর
কী বলছে হাওয়া অফিস? Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 16, 2025 | 10:15 AM
Share

কলকাতা: দহনের পরই বৃষ্টির প্রলেপ! ২০ ও ২১ মার্চ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আপাতত সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমাঞ্চলে। রবিবার ৪১ ডিগ্রি ছুঁতে পারে বাঁকুড়ার তাপমাত্রা। কলকাতা-উপকূলেও দিনভর অস্বস্তিকর গরম থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার থেকে ধীরে ধীরে কমবে গরম। বৃহস্পতিবার থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। 

এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াল। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৬০ থেকে ৯৩ শতাংশের মধ্যে। এদিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে। এই সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে। বেশিরভাগ জায়গাতেই ছাড়িয়ে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। সোমবারও একই ছবি দেখা যাবে। অস্বস্তিকর গরম থাকবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলিতে। 

বুধবার থেকে ধীরে ধীরে দেখা যাবে আবহাওয়ার পরিবর্তন। কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দু’দিনই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে। বজ্রবিদ্যুত-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো বাতাসও বইতে পারে। ফলে ওই সময় বৃষ্টির দাপটে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। 

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা