AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soumitra-Arjun: ‘BJP-র নিচু তলার সংগঠন শূন্য’, অর্জুন-সৌমিত্রর গলায় একই সুর

Soumitra-Arjun: লোকসভা ভোটে আশানুরূপ ফল হয়নি বিজেপির। তারপর আবার সদ্য সমাপ্ত হওয়া উপভোটেও যে তিন আসনে জেতার কথা ছিল (বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ) সেখানেও পরাজিত হয়েছে। এরপর আজ এই ফল নিয়েই বঙ্গ বিজেপি-র নেতারা কাটাছেঁড়া করেছেন।

Soumitra-Arjun: 'BJP-র নিচু তলার সংগঠন শূন্য', অর্জুন-সৌমিত্রর গলায় একই সুর
অর্জুন সিং এবং সৌমিত্র খাঁImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 17, 2024 | 12:56 PM
Share

কলকাতা: বঙ্গ বিজেপির বৈঠক। সংগঠনের কাজকর্ম নিয়ে সুর চড়ালেন নেতাদের একাংশ। এ দিন মিটিংয়ের আগেই বিস্ফোরক অর্জুন সিং। একই সুর শোনা গেল সৌমত্র খাঁ-র গলাতেও। তাঁদের বক্তব্য, বুথ লেভেলে কোনও সংগঠন নেই। উপর থেকে নিচুতলা তৈরি হয় না। নিচুতলা থেকে উপরতলা তৈরি হয়। সেই কারণেই আজ এই অবস্থা। দায়িত্ব দেওয়া হচ্ছে না। দায়িত্ব দিলেই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

লোকসভা ভোটে আশানুরূপ ফল হয়নি বিজেপির। তারপর আবার সদ্য সমাপ্ত হওয়া উপভোটেও যে তিন আসনে জেতার কথা ছিল (বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ) সেখানেও পরাজিত হয়েছে। এরপর আজ এই ফল নিয়েই বঙ্গ বিজেপি-র নেতারা কাটাছেঁড়া করেছেন। আর সেখানেই চড়া সুর শোনা গেল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবং ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং-এর গলায়।

কী বলেছেন সৌমিত্র? সাংসদ বলেন, “যদি সঠিক দিশা দেখাতে পারে তাহলে হবে। আর যদি না পারে ফেল করে যাব। সাংগঠনিক রদ বদলের নিশ্চয়ই দরকার রয়েছে। ব্যর্থদের কেউ দেখতে পারে না। নতুনদের দায়িত্ব দিতে হবে। আমার মনে সাংগঠনিক পরিবর্তন হয়। দিল্লির নেতারা সেটা ভাববে।”

অর্জুনের কী বক্তব্য? বিজেপি নেতা বলেন, “বিজেপি-র নিচুতলার কর্মীদের আগে ঠিক করতে হবে। উপর থেকে নিচে সংগঠন কোনওদিন ঠিক হয় না। বুথ লেভেলে সংগঠন নেই। শূন্য পুরো। আমাদের দায়িত্ব দিলে কেন করব না? শুধু বাড়িতে বসে শুনব আর বাড়ি চলে যাব তাহলে অসুবিধা আছে।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?