AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: স্বস্তিতেই বিজেপি বিধায়কেরা, কড়া পদক্ষেপে ‘না’ হাইকোর্টের

Calcutta High Court: গত বছরের ২৯ নভেম্বর ঘটনার সূত্রপাত। বিজেপি বিধায়করা বিধানসভায় সে দিন বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই জাতীয় সঙ্গীত শুরু হলেও তাঁরা বিক্ষোভ থামাননি বলে অভিযোগ তোলে তৃণমূল। সেই মামলা গড়ায় হাইকোর্টে। ওই মামলায় ১০ জন বিজেপি বিধায়ককে রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।

Calcutta High Court: স্বস্তিতেই বিজেপি বিধায়কেরা, কড়া পদক্ষেপে 'না' হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 07, 2024 | 3:50 PM
Share

কলকাতা: বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার দ্বিতীয় মামলায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। আগের দেওয়া নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। বুধবার সেই মামলার শুনানি ছিল আদালতে। রাজ্যের বিরুদ্ধে মামলাকারীদের অভিযোগ, এই ইস্যুতে দায়ের প্রথম মামলার নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই মামলা শুনানির জন্য ডাকলেও, রাজ্যের তরফে কেউ সেখানে হাজির ছিলেন না।

রাজ্য আগের নির্দেশকে চ্যালেঞ্জ করলেও সেই মামলার শুনানিতে আগ্রহী নয় বলে দাবি মামলাকারীদের। ফলে পরের মামলার শুনানি আটকে যাচ্ছে সিঙ্গল বেঞ্চে। বিচারপতি জয় সেনগুপ্ত এদিন নির্দেশ দিয়েছেন, আপাতত দুটি মামলাতেই বিজেপি বিধায়কদের রক্ষাকবচ বজায় থাকবে ২২ মার্চ পর্যন্ত। এর মধ্যে যদি ডিভিশন বেঞ্চে রাজ্যের মামলার শুনানি নাও হয়, তাহলেও আগামী ১৫ মার্চ দুটি মামলার একসঙ্গে শুনানি হবে।

গত বছরের ২৯ নভেম্বর ঘটনার সূত্রপাত। বিজেপি বিধায়করা বিধানসভায় সে দিন বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই জাতীয় সঙ্গীত শুরু হলেও তাঁরা বিক্ষোভ থামাননি বলে অভিযোগ তোলে তৃণমূল। সেই মামলা গড়ায় হাইকোর্টে। ওই মামলায় ১০ জন বিজেপি বিধায়ককে রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশেরও নির্দেশ দিয়েছিলেন।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি