AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim: বাম্পারে বাইক থেকে ছিটকে পড়ে আহত মহিলা, দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে ফিরহাদ যা করলেন…, বাহবা কুড়োলেন মেয়র

Kolkata: জানা যাচ্ছে, খিদিরপুরের দিক থেকে গার্ডেনরিচের দিকে যাচ্ছিলেন ওই দম্পতি। সেই সময় বাম্পারের ব্রেক সঠিক মত না কাজ করায় রাস্তায় ছিটকে পড়েন তাঁরা। যে সময় এই ঘটনাটি ঘটেছিল, সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন কলকাতার মেয়র তথা এলাকার বিধায়ক ফিরহাদ হাকিম।

Firhad Hakim: বাম্পারে বাইক থেকে ছিটকে পড়ে আহত মহিলা, দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে ফিরহাদ যা করলেন..., বাহবা কুড়োলেন মেয়র
ফিরহাদ হাকিম, মেয়রImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 26, 2026 | 4:16 PM
Share

কলকাতা: বাম্পারে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। রাস্তায় ছিটকে পড়েছিলেন এক ব্যক্তি ও তাঁর স্ত্রী। দুর্ঘটনার জেরে গুরুতর জখম হন তাঁরা। বিষয়টি নজরে আসে মেয়র ফিরহাদ হাকিমের। নিজের গাড়িতেই পাঠালেন চিকিৎসা কেন্দ্রে।

জানা যাচ্ছে, খিদিরপুরের দিক থেকে গার্ডেনরিচের দিকে যাচ্ছিলেন ওই দম্পতি। সেই সময় বাম্পারের ব্রেক সঠিক মত না কাজ করায় রাস্তায় ছিটকে পড়েন তাঁরা। যে সময় এই ঘটনাটি ঘটেছিল, সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন কলকাতার মেয়র তথা এলাকার বিধায়ক ফিরহাদ হাকিম। দেখতে পেয়েই গাড়ি দ্রুত থামান তিনি। সঙ্গে-সঙ্গে নিজেই দাঁড়িয়ে থেকে নিরাপত্তারক্ষীদের দিয়ে ওই দুজনকে উদ্ধার করেন।

এরপর ওই গৃহবধূর রাস্তায় পড়ে গিয়ে তাঁর মাথা ঘুরে যায়। কোনও রকমে ওই ব্যক্তি ফিরে নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় জখম নিজের স্ত্রীকে রাস্তা থেকে উঠিয়ে দাঁড় করান। কিন্তু ওই গৃহবধূ শারীরিক অবস্থা ঠিক না থাকায় তিনি মাঝেমধ্যেই পড়ে যেতে থাকেন। এরপরই ফিরহাদ হাকিম নিজের গাড়ি দিয়ে ওই ব্যক্তি এবং তাঁর স্ত্রীকে দ্রুত প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে পাঠান।

পরে তিনি বলেন, “এর মধ্যে বড় কিছু নয়। যে কোনও সাধারণ মানুষই রাস্তায় জখম হয়ে থাকা মানুষকে উদ্ধার করে হাসপাতলে পাঠিয়ে থাকেন।” তিনি আরও বলেন, “আমার চোখের সামনে হয়েছে, তাই আমি উদ্ধার করে আমার গাড়িতে পাঠালাম।”