AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CBI: কোন কোন দিকে বিশেষ নজর? বৈঠক বসল CBI-এর

CBI: এখানেই শেষ নয়, এই ঘটনার এক মাস আগের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। আগে থেকেই কি নির্যাতিতাকে টার্গেট করেছিল অভিযুক্ত? তাঁর উপর কি নজর রাখা হচ্ছিল? অভিযুক্ত কি আগেই হাসপাতালে এসেছিল?

CBI: কোন কোন দিকে বিশেষ নজর? বৈঠক বসল CBI-এর
সিবিআই। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 14, 2024 | 2:38 PM
Share

কলকাতা: আরজি কর-কাণ্ডে বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দ্রুত এই মামলার কেস ডায়রি পুলিশের কাছে থেকে নিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। আর তদন্তভার হাতে নিয়েই বুধবার সিজিও কমপ্লেক্সে বৈঠক স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের। বৈঠকে বসলেন স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের ডিআইজি। খুনের মোটিভ খুঁজে বের করার নির্দেশ।

এখানেই শেষ নয়, এই ঘটনার এক মাস আগের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। আগে থেকেই কি নির্যাতিতাকে টার্গেট করেছিল অভিযুক্ত? তাঁর উপর কি নজর রাখা হচ্ছিল? অভিযুক্ত কি আগেই হাসপাতালে এসেছিল? এই দিকগুলোতেই বিশেষ নজর দিতে বলা হয়েছে বলে খবর সূত্রের। পাশাপাশি বিশেষ নজর দিতে বলা হয়েছে তিলোত্তমার নাইট ডিউটিতে অভিযুক্ত হাসপাতালে এসেছিল কি না তা খুঁজে বের করতে নির্দেশ।

এ দিকে, আজ কলকাতা পুলিশ মেডিক্যাল করিয়ে অভিযুক্তকে নিয়ে আসে সিজিও কমপ্লেক্সে। কলকাতা পুলিশের এসআইটি-র সদস্যরা সিজিওতে পৌঁছে যাবতীয় নথি তুলে দেওয়ার পাশাপাশি সিবিআই এর আধিকারিকদের কেস ডায়রির যাবতীয় তথ্য বুঝিয়ে দেন। ইতিমধ্যে কলকাতা পুলিশের আধিকারিকদের  সঙ্গে নিয়ে জোঁকা ইএসআই হাসপাতালে অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?