AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: রাজ্য সরকারের বিশেষ কৃতিত্বের জন্য প্রশংসা মোদী সরকারের, ‘গর্বিত’ মমতা

Mamata Banerjee: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন 'টিবি হারেগা, দেশ জিতেগা'৷ সেই উদ্দেশ্য নিয়েই কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। টিবি অর্থাৎ যক্ষ্মা রোগীর নিরীক্ষণ ও সেই সঙ্গে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে কেন্দ্রের তরফে।

Mamata Banerjee: রাজ্য সরকারের বিশেষ কৃতিত্বের জন্য প্রশংসা মোদী সরকারের, 'গর্বিত' মমতা
Image Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 25, 2025 | 6:40 AM
Share

কলকাতা: ‘বাংলার জন্য গর্বের মুহূর্ত’। লন্ডনে বসে সোশ্যাল মিডিয়ায় এমনটাই লিখলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে পোস্ট করলেন একটি শংসাপত্রের ছবি। আর তাতেই দেখা যাচ্ছে, বাংলার বিশেষ কৃতিত্বের জন্য প্রশংসা করেছে কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই সাফল্যের জন্য স্বাস্থ্যকর্মীদের অভিনন্দনও জানিয়েছেন মমতা।

আসলে দেশকে টিবি বা টিউবারকিউলোসিস থেকে মুক্ত করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মোদী সরকার। আর তাতেই সামিল হয়েছে বাংলাও। সেই ক্ষেত্রে বাংলা যেভাবে কাজ করেছে, তারই প্রশংসা করেছে কেন্দ্র।

সংশ্লিষ্ট শংসাপত্রে লেখা রয়েছে, ‘১০০ দিনের টিবি মুক্ত অভিযানে দৃষ্টান্তমূলক কাজ করেছে পশ্চিমবঙ্গ।’ মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন, ‘দ্রুত রোগ নির্ণয় করলে রোগ নির্মূল করা সহজ।’ স্বাস্থ্যকর্মীদের সাধুবাদ জানিয়েছেন তিনি। বর্তমানে লন্ডন সফরে রয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়, সেখানে বসেই এ কথা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ‘টিবি হারেগা, দেশ জিতেগা’৷ সেই উদ্দেশ্য নিয়েই কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। টিবি অর্থাৎ যক্ষ্মা রোগীর নিরীক্ষণ ও সেই সঙ্গে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে কেন্দ্রের তরফে। প্রতিটি রাজ্যের স্বাস্থ্য দফতরগুলির সঙ্গে হাত মিলিয়ে চলছে সেই কাজ।

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?