AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CEO: এক জন ভোটারেরও বাদ দিতে চায় না কমিশন! CEO-র বক্তব্যের পরই তৃণমূল বলল, ‘এত দেরিতে বলতে হল!’

Election Commission: নির্বাচন কমিশনের CEO মনোজ আগরওয়াল বলেন, "কমিশন কখনই এটা বলতে পারে না। বাইরে থেকে কে কী বলেছে, জানি না। কেউ বলছে এক কোটি নাম বাদ যাবে, কেউ বলছে ২ কোটি নাম বাদ যাবে, বাইরে রাজনৈতিক কথাবার্তা চলছে। কমিশনের কাছে এক-এক ভোটার গুরুত্বপূর্ণ।"

CEO: এক জন ভোটারেরও বাদ দিতে চায় না কমিশন! CEO-র বক্তব্যের পরই তৃণমূল বলল, 'এত দেরিতে বলতে হল!'
মনোজ আরগওয়াল, CEOImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 25, 2026 | 6:22 PM
Share

কলকাতা: এক জন ভোটারের নামও বাদ দিতে চায় না নির্বাচন কমিশন। কমিশনের কাছে প্রত্যেক ভোটার গুরুত্বপূর্ণ। ভোটার দিবসে সব রাজনৈতিক দলের কাছে দাবি করলেন সিইও মনোজ আগরওয়াল। কোনও ভোটারের নাম বাদের নির্দেশ কমিশন কখনই দেয়নি। রাজ্যের ৯০ হাজার বিএলও-র এক জনও এই কথার প্রমাণ দিতে পারলে পদক্ষেপ হবে।

নির্বাচন কমিশনের CEO মনোজ আগরওয়াল বলেন, “কমিশন কখনই এটা বলতে পারে না। বাইরে থেকে কে কী বলেছে, জানি না। কেউ বলছে এক কোটি নাম বাদ যাবে, কেউ বলছে ২ কোটি নাম বাদ যাবে, বাইরে রাজনৈতিক কথাবার্তা চলছে। কমিশনের কাছে এক-এক ভোটার গুরুত্বপূর্ণ। না কোনও ভোটারকে আমরা বাদ দিতে পারি, না কোনও ভোটারকে বাদ দিতে চাই, না কোনও নির্দেশ রয়েছে, কাকে বাদ দেব! প্রায় ২৯৪ বুথ থেকে বিএলও-রা এসেছেন, এখানে ৯০ হাজার বিএলও রয়েছেন, কেউ কি বলতে পারবেন, তাঁদের ওপর উপর থেকে কোনও নির্দেশ রয়েছে নাম বাদ দেওয়ার জন্য!”

স্বাভাবিকভাবেই CEO-র বক্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “উনি যেটা বলেছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের কথার উত্তর। কিন্তু সেই উত্তর দিতে এত দেরি হল কেন? প্রথমই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, একজনও বৈধ ভোটারের নাম আমি বাদ দিতে দেব না। তখনই সেটা বলে দিলে হত! আজকে ১০০ জনের ওপর লোকের মৃত্য়ুর পর বলতে হল, ১ কোটি ৩০ লক্ষকে রাস্তায় দাঁড় করাল! তারপর বলছেন এক জনকেও বাদ দিতে চাই না।”

এদিকে, কমিশন সূত্রে খবর, রাজ্যের আনম্যাপড ভোটারদের ১০ শতাংশ হাজিরাই দেননি শুনানিতে। রাজ্যে আনম্যাপড ভোটারের সংখ্যা ৩২ লক্ষ। তাঁদের মধ্যে যদি ১০ শতাংশ হাজিরা না দেন, প্রায় ৩ লক্ষের কাছাকাছি ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে তেমনটাই খবর। নাম বাদ দেওয়ার আগে ফের স্ক্রুটিনি করতে পারে কমিশন।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের