AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata at Garden Reach: মাথায় ব্যান্ডেজ নিয়েই গার্ডেনরিচে মুখ্যমন্ত্রী, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

Garden Reach Building Collapse: দিন কয়েক আগেই বাড়িতে পড়ে মাথায় চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। মাথায় ব্যান্ডেজ নিয়েই তিনি সোমবার যান গার্ডেনরিচে। সে সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছেন।

| Edited By: | Updated on: Mar 18, 2024 | 10:19 AM
Share

কলকাতা: গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে প্রাণহানির ঘটনায় এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছুক্ষণ পর তিনি নিজেই পৌঁছে যান দুর্ঘটনাস্থলে। দিন কয়েক আগেই বাড়িতে পড়ে মাথায় চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। মাথায় ব্যান্ডেজ নিয়েই তিনি সোমবার যান গার্ডেনরিচে। সে সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছেন। সেই সঙ্গে ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রশাসনকে। গার্ডেনরিচ থেকে হাসপাতালে যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করবেন তিনি।

গার্ডেনরিচ বহুতল ভাঙার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “ঘটনা ঘটার পর কলকাতার পুলিশ কমিশনার স্পটে এসেছেন। তিনি আমাকে আপডেট দিয়েছেন। মেয়রও ছিলেন স্পটে। তিনিও আমাকে মেসেজ করেছেন। দমকলমন্ত্রীও ছিলেন। এটা খুব ঘিঞ্জি এলাকা। আজকের তৈরি হয় না। দীর্ঘদিন ধরেই এলাকা এ রকম।” এ দিন বহুতল নির্মাণ নিয়ে প্রোমোটারদেরও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, “প্রোমোটাররা বাড়ি তৈরির আগে নিশ্চয় ভাববেন, আশপাশে যে সব গরিব মানুষগুলো আছেন, তাঁদের যেন কোনও ক্ষতি না হয়। শুধু ৬ তলা বাড়ি তৈরি করে দিলাম, সেটা বড় কথা নয়। বাড়ি যাতে মজবুত হয় এবং তা আইনি স্বীকৃতি কি না, তাও দেখা দরকার।”

মৃত এবং আহতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, “রমজান মাসে এ রকম একট দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমরা সকলেই মর্মাহত। ২ মারা গিয়েছে। ৪-৫ জন আটকে রয়েছে। উদ্ধার কাজ যত তাড়াতাড়ি হবে, তত ভালো। এখানে স্বাস্থ্য, দমকল, পুর দফতরের সবাই আছে। আমি শোকাহত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি। বেআইনি কাজ যদি কেউ করে থাকে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনকে বলব। যাঁদের বেআইনি কাজের জন্য এই ঘটনা ঘটেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ক্ষতিগ্রস্তদের পাশে সরকার রয়েছে।” এর পর দুর্ঘটনায় বাড়ি-ঘর যাঁদের নষ্ট হয়েছে, তাঁদেরকে সাহায্যের জন্যও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা