AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM candidate Sabina Yasmin: তামান্নার মা কতটা গরিব? কী জানালেন হলফনামায়

Sabina Yasmin Kaliganj Property: হলফনামা বলছে এই সিপিআই(এম) প্রার্থীর শেয়ার বাজার, বন্ড বা মিউচুয়াল ফান্ডে কোনও রকম বিনিয়োগ নেই। তবে তাঁর কাছে ১০ গ্রাম সোনার গহনা রয়েছে, যার বর্তমান বাজারমূল্য ১,৩৫,০০০ টাকা। এটাই তাঁর মোট অস্থাবর সম্পত্তি। আর কী আছে?

CPIM candidate Sabina Yasmin: তামান্নার মা কতটা গরিব? কী জানালেন হলফনামায়
কী বলছে হলফনামায় জমা দেওয়া তথ্য? Image Credit: TV 9 Bangla
| Updated on: Apr 11, 2026 | 1:34 PM
Share

পরিবার বরাবরই বাম সমর্থক। অভিযোগ, শেষ উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর বিজয় মিছিল থেকে বোমা কেড়ে নিয়েছিল ক্লাস ফোরের ফুটফুটে তামান্নার জীবন। অভিযোগ, সেখান থেকে সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল। তারপর থেকে বিচারের দাবিতে অঝোরে ঝরেছে মেয়ে হারা মায়ের চোখের জল। এবার নেমেছেন একেবারে ভোটের লড়াইয়ে। নজর গোটা দেশের। নজর বাংলার। এবার কালীগঞ্জ কেন্দ্রে বামেদের তুরুপের তাস সাবিনা ইয়াসমিন। ইতিমধ্যেই মনোনয়ন পত্রের সঙ্গে নির্বাচন কমিশনে হলফনামাও জমা দিয়েছেন। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, সাবিনা এবং তাঁর স্বামীর আয়ের উপর কোনও আয়কর রিটার্ন দাখিল করা হয়নি। কারণ বিগত পাঁচ বছরের মোট আয়ের কোনও হিসাবই নেই হলফনামায়। 

নগদ, ব্যাঙ্ক ব্যালেন্সের ক্ষেত্রে প্রার্থীর নিজস্ব সঞ্চয় খুব একটা বেশি নয়। সাবিনার নিজের হাতে নগদ রয়েছে মাত্র ৫০০০ টাকা। তাঁর স্বামীর কাছে রয়েছে ২০০০ টাকা। ব্যাঙ্কে জমার ক্ষেত্রে প্রার্থীর একটি সেভিংস অ্যাকাউন্টে ২৫,৮২২ টাকা রয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রয়েছে ১ হাজার টাকা। অন্যদিকে, তাঁর স্বামীর এলাহাবাদ ব্যাঙ্কের একটি জয়েন্ট অ্যাকাউন্টে জমা রয়েছে মাত্র ৬২২ টাকা। ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছেন টাকিপুর হাই মাদ্রাসা থেকে। পাশ করেছেন ২০০০ সালে। 

হলফনামা বলছে এই সিপিআই(এম) প্রার্থীর শেয়ার বাজার, বন্ড বা মিউচুয়াল ফান্ডে কোনও রকম বিনিয়োগ নেই। তবে তাঁর কাছে ১০ গ্রাম সোনার গহনা রয়েছে, যার বর্তমান বাজারমূল্য ১,৩৫,০০০ টাকা। এটাই তাঁর মোট অস্থাবর সম্পত্তি। 

স্থাবর সম্পত্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রার্থীর নিজের নামে কোনও কৃষিজমি নেই, তবে তাঁর স্বামীর নামে ১২১ নম্বর মোলান্দি মৌজায় একটি কৃষিজমি রয়েছে। যার বর্তমান আনুমানিক বাজারদর ৪ লক্ষ টাকা । এছাড়াও, প্রার্থীর স্বামীর নামে একটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বাড়ি রয়েছে, যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। তাঁর ও তাঁর স্বামীর নামে ব্যাঙ্কে কোনও ঋণও নেই। 

Follow Us