West Bengal Live News: আগেই পদত্যাগ মেয়রের, এবার বিধাননগর পুরসভায় বসছে প্রশাসক
West Bengal Live News Updates: শনিবার বিধাননগর পুরসভায় প্রশাসক বসানোর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। বিধাননগর পুরসভার কমিশনারকেই প্রশাসক পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পুর দফতর।

LIVE NEWS & UPDATES
-
মদন মিত্রের গাড়িতে কারা করল হামলা?
- মদন মিত্রের গাড়িতে পড়ল ডিম। কামারহাটির তৃণমূল বিধায়কের গাড়ি ঘিরে চলল বিক্ষোভ। ইতিমধ্যেই ভাইরাল বিক্ষোভের সেই ভিডিয়ো।
- গাড়িতে মদন মিত্র ছিলেন না বলে ফেসবুক লাইভ করে তিনি নিজেই জানিয়েছেন। ঘটনায় এক বিজেপি কর্মীর দিকে আঙুল তুলেছেন মদন।
-
মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের তলব
- আগে দেননি হাজিরা। এবার মেসি কাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব করল পুলিশ। সোমবারই বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ। দুপুর ১২টার মধ্যে যেতে হবে তাঁকে।
- আগে মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। রাজ্যে পালাবদলের পর অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় দায়ের হয় অভিযোগ।
-
-
শওকত তো গ্রেফতার, তাও কেন ভাঙড়ে এত কড়াকড়ি?
- ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার গ্রেফতারের পর ভাঙড় জুড়ে নজরদারি বাড়িয়েছে পুলিশ-প্রশাসন। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড়ে মোড়ে নাকা চেকিং শুরু হয়েছে। যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।
- স্থানীয় সূত্রের দাবি, বিধানসভা নির্বাচনের আগে থেকেই ভাঙড়ে বোমা ও আগ্নেয়াস্ত্র মজুত থাকার অভিযোগ উঠেছিল। শওকত মোল্লার গ্রেফতারের পর সেই অস্ত্র অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণেই প্রশাসন বাড়তি সতর্কতা নিয়েছে বলে জানা গিয়েছে।
-
৬ মাসের জন্য বসছে প্রশাসক
শনিবার বিধাননগর পুরসভায় প্রশাসক বসানোর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। বিধাননগর পুরসভার কমিশনারকেই প্রশাসক পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পুর দফতর। ৬ মাসের জন্য প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে ৬ মাসের প্রশাসকের মেয়াদ থাকবে অথবা যতক্ষণ না নতুন বোর্ড তৈরি হচ্ছে।
কলকাতা: ভাঙছে একের পর এক পুরবোর্ড। টালমাটাল অবস্থা তৃণমূল কংগ্রেসের। এরইমধ্যে বিধাননগর পুরসভার প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিল রাজ্যের পুর দফতর। দিন কয়েক আগে পদত্যাগ করেছিলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। আর এবার বিধাননগর পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।
Published On - Jun 07,2026 7:36 AM
