AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Eden Gardens: ‘ইডেনে বম্বিং হবে’, কলকাতা-চেন্নাই ম্যাচের মাঝেই এল ভুয়ো মেইল

Eden Gardens: বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে নেমেছে কেকেআর। চলছে খেলা। রয়েছেন মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটার। উপচে পড়ছে দর্শকের ভিড়।

Eden Gardens: 'ইডেনে বম্বিং হবে', কলকাতা-চেন্নাই ম্যাচের মাঝেই এল ভুয়ো মেইল
Image Credit: twitter
| Edited By: | Updated on: May 07, 2025 | 9:42 PM
Share

কলকাতা: আইপিএল-এর ক্রিকেট ম্যাচ চলাকালীন বোমাতঙ্ক ইডেন গার্ডেন্সে। বুধবার মাঠে যখন খেলছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপারকিংস, তারই মধ্যে এল মেইল। সেই মেইলে দাবি করা হয়েছে, ম্যাচ চলাকালীনই বোমা ফেলা হবে ইডেনে। সিএবি-র কাছে এদিন সেই মেইল আসে।

মেইল দেখার সঙ্গে সঙ্গে চাঞ্চল্য তৈরি হয়। সঙ্গে সঙ্গে সিএবি-র তরফে যোগাযোগ করা হয় লালবাজারের সঙ্গে। কলকাতা পুলিশ দেরী না করে বিষয়টির তদন্ত শুরু করে। দ্রুত ইডেনে নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করা হয়। নিরাপত্তাও জোরদার করা হয়। তবে পরে জানা গিয়েছে, এটি একটি ভুয়ো মেইল।

মঙ্গলবার রাতেই পাকিস্তানে ঢুকে জঙ্গি হামলার বদলা নিয়েছে ভারত। পাকিস্তান কোনও পাল্টা হামলা চালাবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তারই মধ্যে বুধবার সামনে এল এই বোমাতঙ্কের খবর।

এদিন দুই পক্ষে একাধিক তারকা ক্রিকেটার খেলছেন। রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাডেজার মতো প্লেয়াররা। তার মধ্যে মনে করা হচ্ছে, এই মাঠে সম্ভবত এটাই ধোনির শেষ খেলা। ফলে ধোনিকে ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। এই মাঠের সঙ্গে ধোনির অনেক খেলার স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই তাঁর খেলা দেখতে এদিন উপচে পড়ছে গ্যালারি।

উল্লেখ্য, কিছুদিন আগে এই কেকেআর-এর খেলা চলাকালীনই মাঠে ঢুকে পড়েছিলেন বিরাট কোহলির এক ভক্ত। ফেন্সিং টপকে যেভাবে সেই যুবক ভিতরে ঢুকে পড়েন, তাতে ইডেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। আর এবার ম্যাচের মাঝে ছড়াল বোমাতঙ্ক।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?