AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Govt: বাংলার স্বরাষ্ট্রসচিবকে যেতেই হবে ভিনরাজ্যে? দু’দিন আগেও হল না সুরাহা

Election Commission: আইএএস বা আইপিএস অফিসারদের ভিনরাজ্যে অবজারভার হিসেবে পাঠানোর বিষয়টি নতুন নয়, তবে কোনও রাজ্যের স্বরাষ্টসচিবকে ভিনরাজ্যে এভাবে দায়িত্ব দেওয়া যায় কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। তৃণমূলের দাবি, বিজেপি ষড়যন্ত্রমূলক কাজ করাচ্ছে কমিশনকে দিয়ে। অন্যদিকে, বিজেপি বলেছে, এটাই নিয়ম, এভাবেই অবজারভার নিয়োগ করা হয়।

WB Govt: বাংলার স্বরাষ্ট্রসচিবকে যেতেই হবে ভিনরাজ্যে? দু'দিন আগেও হল না সুরাহা
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 03, 2026 | 8:49 PM
Share

কলকাতা: ভিনরাজ্যে অবজারভার করে পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট সচিবকে! এই ঘটনা আগে কখনও ঘটেনি। বেনজির নির্দেশ এসেছে আগেই। রাজ্যের তরফে স্বরাষ্ট সচিবের নাম বাদ দিয়ে নতুন তালিকা তৈরি করে পাঠানো হয়েছিল, কিন্তু তা এখনও পর্যন্ত গৃহীত হয়নি। আগামী ৫ ফেব্রুয়ারি ট্রেনিং শুরু হওয়ার কথা দিল্লিতে। তাই স্বরাষ্ট সচিব জগদীশ প্রসাদ মীনার সেই ট্রেনিং-এ যোগ দেওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।

রাজ্যে থেকে ভিনরাজ্যে অবজারভার হিসেবে স্বরাস্ট্রসচিব সহ ১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস-এর তালিকাই বহাল রাখল নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত রাজ্যের পাঠানো তালিকা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। আগামী বৃহস্পতিবার দিল্লিতে শুরু হচ্ছে অবজারভারদের ট্রেনিং। এখনও পর্যন্ত রাজ্যের পাঠানো তালিকায় কোনও সিলমোহর না পড়ায় প্রশ্ন উঠেছে তাহলে কি স্বরাষ্ট্রসচিবকেও যেতে হচ্ছে ট্রেনিং-এ?

আইএএস বা আইপিএস অফিসারদের ভিনরাজ্যে অবজারভার হিসেবে পাঠানোর বিষয়টি নতুন নয়, তবে কোনও রাজ্যের স্বরাষ্টসচিবকে ভিনরাজ্যে এভাবে দায়িত্ব দেওয়া যায় কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। তৃণমূলের দাবি, বিজেপি ষড়যন্ত্রমূলক কাজ করাচ্ছে কমিশনকে দিয়ে। অন্যদিকে, বিজেপি বলেছে, এটাই নিয়ম, এভাবেই অবজারভার নিয়োগ করা হয়। শুধুমাত্র রাজ্যের স্বরাষ্ট্রসচিব নয়, তালিকায় রয়েছে আরও একাধিক সিনিয়র অফিসারের নাম। নাম রয়েছে হাওড়ার সি পি প্রবীন ত্রিপাঠি, উলগানাথান, সঞ্জয় বানশাল, শুভাঞ্জন দাসের নাম।

কমিশনের দাবি, রাজ্যের কাছে অবজারভার নিয়োগের জন্য তালিকা চেয়ে বারবার রিমাইন্ডার দেওয়া হলেও রাজ্য কোনও তালিকা পাঠায়নি। তাই কমিশনই নির্দিষ্ট করে দেয়, কোন কোন অফিসার ট্রেনিং-এ যাবেন। ওই নির্দেশ আসার পর আইপিএস ও আইএএসের তালিকা পাঠায় কমিশনে। কিন্তু সেই তালিকা গৃহীত হয়নি।