AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyber Crime in West Bengal: সাইবার অপরাধ ঠেকাতে কীভাবে কাজ করবে এনসিআরপি পোর্টাল? জানুন বিশদে

NCRP Portal: সাইবার অপরাধ ঠেকাতে পুলিশ মহলকেও যে ঢেলে সাজানো হচ্ছে তা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলছেন, “বিভিন্ন দফতরে যেমন উচ্চপদের এডিজি, আইজি লেভেলের আধিকারিকরা রয়েছেন তেমনই সাইবারের ক্ষেত্রে এই ধরনের সিনিয়র আধিকারিকদের এক্সক্লুসিভভাবে দিতে চলেছি।”

Cyber Crime in West Bengal: সাইবার অপরাধ ঠেকাতে কীভাবে কাজ করবে এনসিআরপি পোর্টাল? জানুন বিশদে
সাইবার অপরাধ ঠেকাতে কড়া পদক্ষেপ সরকারের Image Credit: TV 9 Bangla GFX
| Edited By: | Updated on: Jul 02, 2026 | 7:37 PM
Share

কলকাতা: সাইবার নিরাপত্তায় এবার কোমর বেঁধে মাঠে নামছে সরকার। রাজ্যে চালু বিশেষ সাইবার হেল্পলাইন। সব থানাতেই থাকছে একক সহায়তা কেন্দ্র। সাইবার অপরাধ সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে সকল অভিযোগের তদন্তে অগ্রনী ভূমিকা নেবে এই ডেস্ক। বিনিয়োগ, কেওয়াইসি, ডিজিটাল অ্যারেস্ট, ই কমার্স, ফিশিং, সেক্সটরশন, সাইবার স্টকিং, অনলাই লটারি, পরিচয় চুরি, রিমোট অ্যাক্সেস প্রতারণা সহ সমস্ত রকম জালিয়াতির অভিযোগ জানানো যাবে এখানে। 

অপরাধী যেখানেই থাকুক তাকে বিচারের আওতায় আনতে এই হেল্পডেস্কগুলি যুক্ত থাকছে সাইবার অপরাধ মোকাবিলার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের সঙ্গে। জাতীয় সাইবার রিপোর্টিং পোর্টাল বা এনসিআরপি-র মাধ্যমেই সমস্ত অভিযোগ জানানো, তার ট্র্যাকিং সবই করা যাবে। চালু থাকছে ১৯৩০ হেল্পলাইন। যার হাত ধরেই পুলিশ, ব্যাঙ্ক ও সংশ্লিষ্ট সংস্থার মধ্যে নিবিড় যোগাযোগ থাকবে। এছাড়াও cybercrime.gov.in সাইটের কথাও আলাদা করে প্রচারে আনছে সরকার। সোজা কথায় সাইবার অপরাধ দমনে যে সরকার পুরোদমে একেবারে নতুন মেজাজে মাঠে নামছে তা বলার অপেক্ষা রাখে না। 

অন্যদিকে সহযোগ পোর্টালের মাধ্যমে বেআইনি অনলাইন কন্টেন্টের দ্রুত অপসারণ, ডিজিটাল প্রমাণ সংরক্ষণে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গেও সর্বদা যোগাযোগ থাকবে। দ্রুত অভিযোগের নিষ্পত্তির জন্য ঘটনা ঘটার পরপরই যত দ্রুত আইনি সাহায্য নেওয়া যায় ততই অপরাধীদের ধরা যে আরও সহজ হয়ে যায় তা বলাই বাহুল্য। তাই ‘গোল্ডেন আওয়ারেও’ বিশেষ জোর সরকারের। 

সাইবার অপরাধ ঠেকাতে পুলিশ মহলকেও যে ঢেলে সাজানো হচ্ছে তা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলছেন, “বিভিন্ন দফতরে যেমন উচ্চপদের এডিজি, আইজি লেভেলের আধিকারিকরা রয়েছেন তেমনই সাইবারের ক্ষেত্রে এই ধরনের সিনিয়র আধিকারিকদের এক্সক্লুসিভভাবে দিতে চলেছি।” 

Follow Us