AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Airport: বিমানে ওঠার খুব তাড়া, ব্যাগে স্ক্যানার ছোঁয়াতেই চোখ ছানাবড়া

Kolkata Airport: কলকাতা বিমানবন্দর থেকে বিপুল পরিমাণে নগদ অর্থ উদ্ধার ও বাজেয়াপ্ত করল আয়কর দফতর। ১৩ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হয় এক যাত্রীর কাছ থেকে। কলকাতা থেকে আগরতলাগামী ইন্ডিগোর বিমান ৬ই ৬০৬৮ ধরার কথা ছিল তাঁর।

Kolkata Airport: বিমানে ওঠার খুব তাড়া, ব্যাগে স্ক্যানার ছোঁয়াতেই চোখ ছানাবড়া
কলকাতা বিমানবন্দর (ফাইল ছবি)Image Credit: Facebook
| Edited By: | Updated on: Apr 22, 2024 | 4:22 PM
Share

কলকাতা: আবারও কলকাতা বিমানবন্দর থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার। ১৩ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হল বিমানবন্দর থেকে। ভোটের আবহে গত কয়েকদিনে একাধিকবার বিমান বন্দর থেকে নগদ অর্থ, সোনা, হিরে উদ্ধার করা হয়েছে। ফের ‘খাজানা’ মিলল বিমানযাত্রীর কাছ থেকে।

কলকাতা বিমানবন্দর থেকে বিপুল পরিমাণে নগদ অর্থ উদ্ধার ও বাজেয়াপ্ত করল আয়কর দফতর। ১৩ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হয় এক যাত্রীর কাছ থেকে। কলকাতা থেকে আগরতলাগামী ইন্ডিগোর বিমান ৬ই ৬০৬৮ ধরার কথা ছিল তাঁর।

নিরাপত্তাসংক্রান্ত স্ক্রিনিংয়ের সময় ওই যাত্রীর ব্যাগের ভিতর বিপুল পরিমাণে নগদ অর্থ দেখতে পান ওই নিরাপত্তা কর্মীরা। সেইমতো আয়কর দফতরের আধিকারিকদের খবর দেওয়া হয়। আয়কর দফতর এসে ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে। প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি ওই যাত্রী। বিপুল অর্থের আয়ের উৎস কোথায় জানার চেষ্টা করেও মেলেনি সদুত্তর। এরপরই আয়কর দফতরের আধিকারিকরা তাঁকে আটক করেন।

Follow Us