AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Mega Meeting: ‘খেলা আবার হবে, ২৬-এর খেলা আরও জোরে মারতে হবে’

CM Mamata Banerjee: তবে সূত্রের খবর, রাজ্যজুড়ে ভুতুড়ে ভোটার কর্মসূচি ইস্যুতে ডাক দিতে পারেন মমতা। প্রশাসনিক দফতরগুলিতে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হতে পারে। আজকের বৈঠকে কী হয়? নজর থাকবে সেইদিকে।

TMC Mega Meeting: 'খেলা আবার হবে, ২৬-এর খেলা আরও জোরে মারতে হবে'
নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Updated on: Feb 27, 2025 | 4:19 PM
Share

কলকাতা: বৃহস্পতিতে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক। দলের পদাধিকারী ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সূত্রের খবর, রাজ্যজুড়ে ভুতুড়ে ভোটার কর্মসূচি ইস্যুতে ডাক দিতে পারেন মমতা। প্রশাসনিক দফতরগুলিতে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হতে পারে। আজকের বৈঠকে কী হয়? নজর থাকবে সেইদিকে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 27 Feb 2025 12:42 PM (IST)

    ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন?

    1. তৃণমূল ২০০১ সালে ক্ষমতায় আসত। বামেদের তখনই পতন হত।
    2. মানুষই আমাদের পাহারাদাড়। আমি সেই কর্মীকে পুরষ্কৃত করতে চাই, যে সারাক্ষণ কিছু চান না, কিন্তু ভোটের সময় বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করে।
    3. বিজেপি ভোটের সময় বিজেপি বিডিও-পুলিশ সব চেঞ্চ করে। সিআইএসএফ নিয়ে আসে। ভোটে যত এগিয়ে আসে তৎপরতা বাড়বে। মিডিয়াকে কন্ট্রোল করে।
    4. সংবাদ মাধ্যমে যাঁরা কাজ করেন, মালিকের সঙ্গে তফাৎ আছে। মালিকরা বিভিন্ন ব্যবসা করেন। তাঁদের ইডি-সিবিআই দেখিয়ে ভয় দেখায়। বিজেপি পার্টি অফিস থেকে লিখে দেখিয়ে দেয়। কোন খবর দেখাবে।
    5. ভোট এলে মনে পড়ে কাকে কাকে চোর বলা হবে। কাকে কাকে জেলে ভরা হবে। লজ্জা করে না আরজি কর কেস আজ অবধি সমাধান করেননি। কোন মুখে কথা বলেন?
    6. বাংলায় অনেক লোক হয়ে গিয়েছে। আমরা পরিষেবা দিতে গিয়ে বুঝতে পারি।
    7. মিটিং-এ আসতে গেলে ডায়রি সাথে আনতে হয়। এটা অভ্যাস। সব কথা নোট করে রাখতে হয়।
    8. তৃণমূলের নেতাদের ফোন ট্যাপ করে। ওদের টাকার-এজেন্সির জোর আছে।
    9. আমি নির্বাচন কমিশনকে খুব সম্মান করতাম। জানেন সদ্য কে নির্বাচন কমিশনার হয়েছেন?স্বরাষ্ট্র মন্ত্রির সচিবকে করেছেন মুখ্য নির্বাচন কমিশন। এই কমিশন বিজেপির সেটিং করা।
    10. ২০২৭ থেকে ২০২৯ এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। দু-তিন বছরের মধ্যেই ওদের আয়ু শেষ।
    11. যাঁরা কাজ করেন তাঁদের পদন্নোতি হবে। কিন্তু যাঁরা ভাষণ দেন, কাজ করেন না, সিপিএম-বিজেপির সঙ্গে লড়াই করেন না, তাদের উপর আমার দয়ামায়া নেই।
    12. ওরা বলে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সবেবরাতে দুদিন ছুটি দিয়েছে। উনি কমিউনাল। আমি দুদিন ছুটি দিয়েছিলাম কারণ একটা সবেবরাত আর একটা পঞ্চানন বর্মার জন্মদিন বলে। পঞ্চানন বর্মার জন্মদিন মনে রাখবেনা আর রাজবংশী ভোট চাইবেন?
    13. বিজেপিকে আমি বলব গেরুয়া কমরেড। উপরটা গেরুয়া ভিতরটা লাল।
    14. কোনও একটা অফিসার বদমায়সি করেছিল। সাসপেন্ড হয়ে গেছে।
    15. ৫০টা এজেন্সি বাংলায় পাঠিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভ্যাঙানো হচ্ছে আমাদের। আমার গলা নয়। এআই দিয়ে গলা পরিবর্তন করছে। সবাইকে বলব ক্রশচেক করুন এটা আমার কথা কি না। দিনকাল সাংঘাতিক। এর সুযোগ বিজেপি নিচ্ছে। কখনও আমার নাম ভাঙিয়ে-কখনও অভিষেক–ডেরেকের নাম ভাঙিয়ে উল্টোপাল্টা বলে।
    16. ওদের ৫০টা এজেন্সি থাকে আমাদের তো একটা তো থাকবে। ওদের সঙ্গে মিল থাকতে নাও পারে। কিন্তু ফিল্ড সার্ভে করার লোক লাগবে।
    17. পিকের আইপ্যাক এটা নয়। ও একটা নতুন দল করেছে। এদের নামে উল্টাপাল্টা বলা বন্ধ করুন।
    18. ভোটার লিস্ট পরিষ্কার করতে হবে। ভয় পাবেন না। একটা এজেন্সিকে দিয়ে এই সব ভোটার তৈরি করা হয়েছে…।
    19. সম্ভবত, অ্যাশোসিয়েশন অব বিলিয়ন মায়েন্ড বলে কোম্পানি আছে। কোম্পানি ইন্ডিয়া ৩৬০ নামে অনেক এজেন্সি খুলেছে। ওরা ডেটা অপারেটারদের কাছে গেছে। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে। বাইরের লোকের নাম তুলেছে। আধার কার্ড কেলেঙ্কারি করেছে। বাংলার এপিক কার্ডে পঞ্জাব-রাজস্থান-বিহারের লোকের নাম তুলেছে।
    20. বাংলার ভোটারের নামের সঙ্গে সব হরিয়ানা। বিজেপির ব্যবসা।এখানে বাংলার সংস্কৃতি চলবে না।বহিরাগত সংস্কৃতি চলবে? এখানে জাগরণ করতে হবে। ওরা বাংলা দখল করতে চায়। গঙ্গারামপুর ঢেলে করেছে। সব জেলাতেই এমন কেস আছে। হরিয়ানা ভর্তি। ভোটার লিস্ট নিয়েছে ঢুকিয়ে দিয়েছে।
    21. এইসব করে দিল্লি-মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি। আমরা ধরেছি।
    22. বাংলার মানুষকে অনুরোধ করব আপনারা প্লিজ ভোটার লিস্ট দেখে নিন। নয়ত এনআরসি-সিএএ করবে। আর নয়ত, আপনাকে ছাঁটাই করে দেবে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন। অনেক জায়গায় মিষ্টির প্যাকেট গেছে। সবাই খারাপ বলব। যাঁরা ভাল তাঁদের ভালভাবে প্রমোসান দেব। যাঁরা এই কাজ করেছে তাদের হাতেনাতে ধরব।
    23. এত চিন্তা করবে না। ওদের আয়ু তিন মাস। বাংলায় কেউ টিকে থাকে তাহলে তৃণমূল কংগ্রেস। খেলা আবার হবে। ২০২৬-এর খেলা আরও জোরে মারতে হবে। ক্রিকেট-ফুটবল জোরে মারতে হবে। আর সেই কাজ ভোটার লিস্ট থেকে। চু কিত-কিত হবে, সুইপিংও হবে। এটা বুথ কর্মীদের করতে হবে।
    24. ভোটার লিস্টে সমস্যা থাকলে খতিয়ে দেখতে হবে। ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি বানিয়ে দিলাম। কাল থেকে তাঁদের বসতে হবে। পার্টি অফিসে বসতে হবে। কার কী অসুবিধা আছে সমাধান করবেন।
    25. এই কমিটিতে বীরভূম নেই। কারণ, আলাদা কোর কমিটি আছে। তারাই এই ভোটার লিস্ট নিয়ে বসবে। কেষ্ট কাউকে বাদ দেওয়া যাবে না। কাজলকে নিয়ে বসতে হবে। মাঝে মাঝে শতাব্দীকে ডাকবে।
    26. আমি বিজেপিকে বিশ্বাস করি না। এরা গণতন্ত্র মানে না। ধর্মের নামে অধর্মের খেলা চলছে। আমি এখনও বলি ধর্ম আপনার প্রাণে।
    27. আমি সাগরিকাকে স্পেশাল ধন্যবাদ দিচ্ছি। ও প্রথমে অ্যালার্ট করেছে। তখন ক্রশচেক করলাম। এই রকম জালিয়াতি করে ভোটে জেতা? আর ধর্মের নামে রাজনীতি করে।
    28. আপনারা শুধু বলেন না ‘অনুপ্রবেশকারী’ আজ অন্যদেশ ভারতের লোকজনের পায়ে শেকল পরিয়ে তাড়িয়ে দিচ্ছে। আর আপনারা মিটিং করছেন? কেন ফ্লাইট পাঠাননি? সম্মানের সঙ্গে ফিরিয়ে আননি? লজ্জা করে না? দেশকে বিক্রি করেছেন। এরপর রেল বেচবে। ইনসুয়োরেন্স বেচে দিয়েছে। আপনি বিমা করবেন টাকা আদৌ পাবেন সন্দেহ আছে।
    29. কুৎসার দল একটা বিজেপি। সঙ্গে আবার দুই বন্ধু (কংগ্রেস-সিপিএম) জুটেছে। আরও একটা আছে। তার নাম বলব না। আগে দেখি। বাংলা সোনার ডিম পাড়া হাঁস।
    30. অভিষেক যেটা বলছে আমি ওইটাই বলতে চেয়েছি। বিজেপি-কংগ্রেস-সিপিএম-এর জামানত জব্দের পালা। জামানত জব্দ করুন।
    31. আমি খুব খুঁটিয়ে ফেসবুক-টুইটার দেখি। সব নজরে থাকে আমার। আমার যদি কেউ নেতা হয় তাহলে জোড়া ফুল।
  • 27 Feb 2025 12:09 PM (IST)

    নেতাজি ইন্ডোরে অভিষেক কী বললেন?

    1. সন্দেশখালির ঘটনা নিয়ে মিথ্যা প্রচার করেছে। মানুষ লোকসভা ভোটে দেখিয়ে দিয়েছে। তারপরও শিক্ষা হয়নি বিজেপির।
    2. আবাসের টাকা রাজ্য সরকার দিয়ে দেবে। ২১ লক্ষ মানুষের টাকা সরকার দিয়েছে।
    3. নির্বাচনের পরও ষড়যন্ত্র হয়েছে। আমাদের দল-রাজ্যের ভাবমূর্তিকে ছোট করতে চায় এরা। এরা বাংলাকে গুজরাট-মধ্যপ্রদেশ করতে পারেনি। আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে আগলে রাখব।
    4. ওদের কাছে ইডি-সিবিআই আছে, মিডিয়া, টাকা আছে। কিন্তু ওরা তৃণমূলের মতো দল বানাতে পারেনি।
    5. ব্লক সভাপতিদের বলব কাজে যেন শিথিলতা না আসে। আপনারা দেখেছেন বিজেপি কীভাবে কলুষিত করেছে।
    6. লড়াইয়ের জমি ছাড়া যাবে না। কে কবে নির্দেশ দেব, তারপর কাজ করব এই সব হবে না। নিজেরা মানুষের কাছে যান।
    7. বললে বিশ্বাস করবেন না ৭ লক্ষ ১০ হাজার ভোটে জেতার পর তিন মাস ঘুমোতে পারিনি। মানুষের ঋণ কীভাবে পরিশোধ করব, কীভাবে শোধ করব? তিন মাস ঘুমোতে পারিনি। তারপর সেবাশ্রয় নিয়ে গেছিলাম মানুষের কাছে।
    8. অনেকে সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে নানা কথা বলছেন। এটা করবেন না। আমি মুখপাত্র-সাংসদ-বিধায়ক আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে দলের ক্ষতি করবেন না।
    9. নবজোয়ারের সময় সিবিআই ডেকেছিল। কী হল? আমি অন্য ধাতুতে তৈরি। আপনাদের কাছে বশ্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। মানুষের কাছে যাব মাথা নত করব।
    10. ২১৪-র থেকে আসন বাড়াতে হবে। সব কিছু থেকে ভেদাভেদ ভুলে যান। ষড়যন্ত্র করে লাভ নেই।
  • 27 Feb 2025 11:47 AM (IST)

    মমতার মিটিংয়ে ঢোকার আগেই এল ‘বিপদ’, SSKM ছুটলেন রাজ্যের মন্ত্রী

    নেতাজি ইন্ডোরে ঢোকার আগেই বিপদ। রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত কাটল কাচের টুকরোয়। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।

  • 27 Feb 2025 11:39 AM (IST)

    জলপাইগুড়ি ৫০ শতাংশ তৃণমূল নেতা গেলেন না মমতার সভায়, কেন?

    জলপাইগুড়ি পৌরসভার প্রায় পঞ্চাশ শতাংশ তৃণমূল কাউন্সিলর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় অনুপস্থিত থাকার সম্ভাবনা। ২৫ আসন বিশিষ্ট জলপাইগুড়ি পৌরসভায় ২২ জন তৃণমূল কাউন্সিলর রয়েছেন। তাঁদের মধ্যে অসুস্থতা, সন্তানের পরীক্ষা, ব্যাক্তিগত অসুবিধা সহ বিভিন্ন কারণে ১০ জন মমতার মিটিং-এ যাচ্ছেন না বলে তৃণমূল সুত্রে জানা গেছে।

    পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সকলেই কলকাতায়। তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ ফোন ধরেননি। অপরদিকে যাঁরা মিটিং এ যাননি তাঁরা সকলেই মুখে কুলুপ এঁটেছেন। ক্যামেরার সামনে কেউ কিছু বলতে চাইছেন না।

  • 27 Feb 2025 11:37 AM (IST)

    রদ-বদল কি আজই?

    ইন্ডোরে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আসতে শুরু করেছেন তৃণমূলের ছোট-বড়-মাঝারি মাপের নেতা। জানা যাচ্ছে ১১.৪০ নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা। ছাব্বিশের নির্বাচনের ডাক দিতে পারেন এ দিনের মেগা সভা থেকে। তবে আজ রদবদল নাও হতে পারে। কিন্তু রদবদলের যে ইঙ্গিত মিলবে তা বলাই যায়।

Published On - Feb 27,2025 11:34 AM

Follow Us