AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kasba: কলকাতার বুকে ৩টে ফ্ল্যাট রয়েছে দুষ্কৃতী আরফাজের, সামনে আসছে একের পর এক তথ্য

TMC: জানা গিয়েছে, গুলজারের মোট তিনটি ফ্ল্যাট রয়েছে। দু'টি ফ্ল্যাটে ভাড়া দিয়ে রেখেছে। একটিতে তার বাবা-মা এবং বোনেরা থাকতেন। সেখানে মাঝে-মাঝে দেখা করতে আসত সে। আরও একটি ফ্ল্যাট অন্য আবাসনে। সেখানে স্ত্রী এবং সন্তানের সঙ্গে থাকত সে।

Kasba: কলকাতার বুকে ৩টে ফ্ল্যাট রয়েছে দুষ্কৃতী আরফাজের, সামনে আসছে একের পর এক তথ্য
দুষ্কৃতী আরফাজের তিনটে ফ্ল্যাটImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 16, 2024 | 11:03 PM
Share

কলকাতা: কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে পরপর গুলি। ট্রিগারে চাপ দিয়েও বেরোল না গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন নেতা। আর এই দুষ্কর্মের মাস্টারমাইন্ডকে শনিবার পূর্ব বর্ধমানের গলসি থেকে ধরেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি ইকবাল ওরফে আফরোজের তপশিয়ার গুলশন কলোনির ফ্ল্যাটের হদিশ পেল টিভি ৯ বাংলা। পুলিশের অনুমান, এই ফ্ল্যাটে বসেই সুশান্ত ঘোষের উপর ছক কষা হয় হামলার। তৃণমূল কাউন্সিলরের উপর হামলার পর থেকেই বন্ধ আফরোজের ফ্ল্যাট। বেপাত্তা গোটা পরিবার।

জানা গিয়েছে, গুলজারের মোট তিনটি ফ্ল্যাট রয়েছে। দু’টি ফ্ল্যাটে ভাড়া দিয়ে রেখেছে। একটিতে তার বাবা-মা এবং বোনেরা থাকতেন। সেখানে মাঝে-মাঝে দেখা করতে আসত সে। আরও একটি ফ্ল্যাট অন্য আবাসনে। সেখানে স্ত্রী এবং সন্তানের সঙ্গে থাকত সে। শুক্রবার সকাল পর্যন্ত প্রতিবেশীরা দেখতে পেয়েছে আফরোজকে। শনিবার সকাল পর্যন্ত দেখা গিয়েছে তার স্ত্রী এবং সন্তানকে। কিন্তু তারপর থেকেই তালা বন্ধ ঘর। কারও দেখা নেই।

প্রতিবেশীদের মধ্যে একজন বলেন, “গুলজার এখানে দেড় দু’বছর ধরে আছে। দুটো ঘরে ভাড়া দিয়েছে। দশ পনেরো দিন আগে আসে এসেছিল। বলল ঘুরতে এসেছি।”

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?