Kolkata Metro: স্বাধীনতা দিবসে পরিবর্তিত সূচিতে চলবে মেট্রো, কখন কোন লাইনে মেট্রো পাবেন?
Kolkata Metro Schedule: ১৫ অগস্ট, শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা মেট্রোর বিভিন্ন লাইনে পরিবর্তিত সূচিতে পরিষেবা চলবে। যাত্রীদের সুবিধার জন্য আগে থেকেই সেই পরিষেবার সংখ্যা জানাল মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার জন্য এই পরিবর্তিত সূচি জানানো হয়েছে।

কলকাতা: স্বাধীনতা দিবসে কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবায় বদল। বিভিন্ন লাইনে বদলে যাচ্ছে মেট্রোর সংখ্যা। কোন লাইনে কত ট্রেন চলবে? আগে থেকেই জেনে নিন-
১৫ অগস্ট, শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা মেট্রোর বিভিন্ন লাইনে পরিবর্তিত সূচিতে পরিষেবা চলবে। যাত্রীদের সুবিধার জন্য আগে থেকেই সেই পরিষেবার সংখ্যা জানাল মেট্রো কর্তৃপক্ষ।
ব্লু লাইন: মোট ১৯৪টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে, এর মধ্যে ৯৭টি আপ এবং ৯৭টি ডাউন ট্রেন। প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ যাত্রীরা সকাল ৬টায় প্রথম মেট্রো এবং রাত ১০টা ৩৫ মিনিটে শেষ মেট্রো চলবে।
গ্রিন লাইন: মোট ১৪৮টি পরিষেবা পাওয়া যাবে স্বাধীনতা দিবসের দিন। এর মধ্যে ৭৪টি আপ এবং ৭৪টি ডাউন মেট্রো চলবে। প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।
ইয়েলো লাইন: ইয়েলো লাইনেও স্বাভাবিক পরিষেবা থাকবে। ৯২টি পরিষেবা থাকবে—৪৬টি আপ এবং ৪৬টি ডাউন মেট্রো চলবে। তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি পরিষেবা ৫টির পরিবর্তে ৪টি হবে। প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন নেই।
পার্পল লাইন: এই লাইনেও স্বাভাবিক পরিষেবা চালু থাকবে।
অরেঞ্জ লাইন: ১৫ অগস্ট অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না। কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত রুটে মেট্রো চলবে না।
