Biman Basu on Mamata-CPM Alliance: মমতাকে চিঠি CPIM-এর সাধারণ সম্পাদকের, ‘জোট’ নিয়ে এবার মুখ খুললেন বিমান
CPIM: সিপিএম সাধারণ সম্পাদকের চিঠির জবাবে পাল্টা চিঠিও দিয়েছেন মমতা। সূত্রের খবর, সেই সময় এসআইআর প্রক্রিয়া নিয়ে বেবি এবং অভিষেকের কথাও হয়েছিল। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের বাইরে থাকা রাজনৈতিক দল- আপ (AAP), ডিএমকে (DMK), বিজেডি (BJD)-র মতো দলগুলিকেও কমিশন ইস্যুতে পাশে টানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বেবি এবং মমতা।

কলকাতা: SIR- ইস্যুকে হাতিয়ার করছে বিরোধীরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেফতারি ও পদত্যাগ চেয়ে সরব তারা। আগামী বুধবার অর্থাৎ ৩০ সেপেম্বর হচ্ছে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক। এমনতাবস্থায়, ইতিমধ্যেই সিপিআইএমের (CPIM) সাধারণ সম্পাদক এমএ বেবির সঙ্গে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সেই নিয়েই এবার প্রতিক্রিয়া দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)।
বিমান জানিয়েছেন, সকলের সঙ্গেই কথা হয়েছে তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। বলেন, “কমরেড বেবি সবাইকে চিঠি লিখেছেন। ইন্ডিয়া জোটের প্রত্যেককে লিখেছেন। তাই মমতাকেও চিঠি লিখতে হয়েছে। তারপর উনি চিঠির উত্তর দিয়েছেন এবং কথা বলেছেন আমি আপনাদের সঙ্গে আছি। এতে মন্তব্য কী করব।”
এম বেবির সঙ্গে মমতার কথা সামনে আসতেই তা এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে। কারণ, বাংলায় ৩৪ বছরের বাম শাসনের অবসান যে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, এখন সেই দলের সঙ্গেই জোট করে বিজেপির বিরোধিতা করা হয় তবে তা নিয়ে কাটাছেড়া-পর্যালোচনা হবে তা বলার অপেক্ষা রাখে না। জ্ঞানেশ কুমার বিতর্ক নিয়ে দেশের সব বিরোধী নেতাদের পাশাপাশি মমতাকে আগেই চিঠি লিখেছিলেন এম এ বেবি। সিপিএম সাধারণ সম্পাদকের চিঠির জবাবে পাল্টা চিঠিও দিয়েছেন মমতা। সূত্রের খবর, সেই সময় এসআইআর প্রক্রিয়া নিয়ে বেবি এবং অভিষেকের কথাও হয়েছিল। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের বাইরে থাকা রাজনৈতিক দল- আপ (AAP), ডিএমকে (DMK), বিজেডি (BJD)-র মতো দলগুলিকেও কমিশন ইস্যুতে পাশে টানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বেবি এবং মমতা। এ দিন, প্রাক্তন মুখ্যমন্ত্রীও শ্রীরামপুরের সভা থেকে এই নিয়ে মন্তব্য করেছেন। ফলে বাংলায় সিপিএম-তৃণমূল হাত ধরবে কি না তা জানা না গেলেও, জাতীয় রাজনীতিতে একসঙ্গে বৈঠক চলছে তা বলার অপেক্ষা রাখে না।
