AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Biman Basu: বামেদের শূন্যের গেরো কাটাতে ময়দানে নামছেন বিমান

West Bengal Assembly Election 2026: রাজনীতির কারবারিরা বলছেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনও বামেদের কাছে কঠিন লড়াই। এবার কংগ্রেসের সঙ্গে জোট হয়নি বামেদের। আইএসএফের সঙ্গে ২৯টি আসনে সমঝোতা হয়েছে। কিন্তু, আইএসএফ এমন চারটি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে, যেখানে বামফ্রন্ট ইতিমধ্যে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। ফলে আইএসএফের সঙ্গে জোটের জট পুরোপুরি কাটেনি। 

Biman Basu: বামেদের শূন্যের গেরো কাটাতে ময়দানে নামছেন বিমান
কর্মিসভা করবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 23, 2026 | 5:42 PM
Share

কলকাতা: গত পাঁচ বছর ধরে শূন্যের খোঁটা শুনতে হচ্ছে। বামফ্রন্টের সেই শূন্যের গেরো কাটাতে এবার ময়দানে নামছেন ছিয়াশি বছরের ‘তরুণ’ বিমান বসু। বামেরা বিরোধীদের সঙ্গে টক্কর দিতে পারে, এমন আসনগুলিতে কর্মিসভা করবেন তিনি। আলিমুদ্দিন সূত্রের খবর, বেশ কিছু জায়গায় পার্টির নেতৃত্বকে নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান কর্মিসভা করবেন।

টানা ৩৪ বছর ক্ষমতায় থাকা বামফ্রন্ট এখন শূন্যের গেরো কাটাতে তৎপর। একুশের নির্বাচনে একটিও আসন না পাওয়া বামেদের বিভিন্ন সময় খোঁচা দেয় শাসকদল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন ইস্যুতে বাম নেতাদের শুনতে হয়, ‘ওরা তো শূন্য’। রাজনীতির কারবারিরা বলছেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনও বামেদের কাছে কঠিন লড়াই। এবার কংগ্রেসের সঙ্গে জোট হয়নি বামেদের। আইএসএফের সঙ্গে ২৯টি আসনে সমঝোতা হয়েছে। কিন্তু, আইএসএফ এমন চারটি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে, যেখানে বামফ্রন্ট ইতিমধ্যে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। ফলে আইএসএফের সঙ্গে জোটের জট পুরোপুরি কাটেনি। 

এই পরিস্থিতিতে আসন বুঝে অল আউট ঝাঁপাচ্ছে বামফ্রন্ট। আর সেই সব আসনে কর্মীদের উদ্বুদ্ধ করতে ও রণকৌশল সাজাতে বিমান বসুর অভিজ্ঞতাকে কাজে লাগানো হয়। বিভিন্ন জায়গায় কর্মিসভা করবেন বামফ্রন্ট চেয়ারম্যান। বুধবার যাদবপুরে কর্মিসভা করবেন বিমান বসু। সেখানকার প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য ছাড়াও থাকতে পারেন সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য। সূত্রের খবর, এরপর আরও কিছু জায়গায় কর্মিসভা করতে পারেন বিমান বসু। হুগলির উত্তরপাড়ায় সিপিএমের টিকিটে লড়ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁর কেন্দ্রে বিমান বসু কর্মিসভা করবেন কি না, তা এখনও জানা যায়নি।

৮৬ বছর বয়স হলেও এখনও যেকোনও ইস্যুতে সামনে সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে দেখা যায় বিমান বসুকে। মিছিলেও হাঁটেন। তবে স্বীকার করেছেন, আগের মতো পুরো মিছিলে হাঁটতে পারেন না।

Follow Us
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে
মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে
২৮ লক্ষের সাপ্লিমেন্টারি তালিকা আজ, নাম রয়েছে কি না কোথায় দেখবেন?
২৮ লক্ষের সাপ্লিমেন্টারি তালিকা আজ, নাম রয়েছে কি না কোথায় দেখবেন?
সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম থাকবে?
সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম থাকবে?
RG Kar-এর ট্রমা কেয়ারে ভর্তি রোগী, বাইরের শৌচাগারের যেতে হবে কেন?
RG Kar-এর ট্রমা কেয়ারে ভর্তি রোগী, বাইরের শৌচাগারের যেতে হবে কেন?
'লোডশেডিং করে দিতে পারে...' ভোট দিয়ে কী করতে বললেন মমতা?
'লোডশেডিং করে দিতে পারে...' ভোট দিয়ে কী করতে বললেন মমতা?
'২৯৩টি আসন দেখবেন মমতা', বাকি একটি আসন তৃণমূলের কারা দেখবেন?
'২৯৩টি আসন দেখবেন মমতা', বাকি একটি আসন তৃণমূলের কারা দেখবেন?
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?