AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Local Train: শিয়ালদহ দক্ষিণ শাখায় সকাল থেকে রেল-বিভ্রাট, পুজোর দিনগুলোতে কখন চলবে লোকাল ট্রেন

Local Train: গত কয়েক বছর ধরেই রবিবারের সূচি অনুযায়ী পুজোর দিনগুলিতে ট্রেন চালায় পূর্ব রেল। শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য অফিস বন্ধ থাকায় রবিবারের মতো লোকাল ট্রেন চালানো হয়। তবে পুজোর কথা মাথায় রেখে সন্ধ্যার পর থেকে বেশি ট্রেন চালানো হয়।

Local Train: শিয়ালদহ দক্ষিণ শাখায় সকাল থেকে রেল-বিভ্রাট, পুজোর দিনগুলোতে কখন চলবে লোকাল ট্রেন
লোকাল ট্রেনImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 09, 2024 | 4:39 PM
Share

কলকাতা: ষষ্ঠীর দিন সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় বেড়েছে। কেউ কেউ কর্মক্ষেত্রেও যান এদিন। আর তার মধ্যেই শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাপক বিভ্রাট। সকাল থেকেই ব্যাহত পরিষেবা। সোনারপুর-বারুইপুর ও সোনারপুর-ক্যানিং লাইনে পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানানো হয়েছে রেলের তরফে। অবরোধের জেরেই এদিন ব্যাহত হয় পরিষেবা।

পুজোর দিনগুলোতেও যাতে অন্যান্য দিনের মতো নিয়মিত ট্রেন চলে, একই সময়ে, সেই দাবিতেই অবরোধ করা হয় রেল লাইন। এই পরিস্থিতিতে পূর্ব রেলের তরফে একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়। সোনারপুর-শিয়ালদহ ইএমইউ স্পেশাল ট্রেন চালানো হয়। শিয়ালদহ থেকে সেই ট্রেন ছাড়ে সকাল ৯টা ৪৫ মিনিটে। তারপরও বেশ কয়েক ঘণ্টা ধরে চলে অবরোধ। প্রায় সকাল ১১টা পর্যন্ত চলে সেই পরিস্থিতি।

এই অবরোধের জেরে ১৪টি আপ লোকাল ট্রেন ও চারটি ডাউন লাইনের লোকাল ট্রেন দেরীতে ছাড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই রবিবারের সূচি অনুযায়ী পুজোর দিনগুলিতে ট্রেন চালায় পূর্ব রেল। শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য অফিস বন্ধ থাকায় রবিবারের মতো লোকাল ট্রেন চালানো হয়। তবে পুজোর কথা মাথায় রেখে সন্ধ্যার পর থেকে বেশি ট্রেন চালানো হয়। মধ্যরাত পর্যন্ত চলে লোকাল ট্রেন, যাতে সাধারণ মানুষ তথা দর্শনার্থীদের বাড়ি ফিরতে কোনও অসুবিধা না হয়।

এদিন সাধারণ যাত্রীদের প্রতিবাদের জেরে শিয়ালদহ ডিভিশনের জন্য সব দাবি মেনে নিয়েছে রেল কর্তৃপক্ষ। পুজোর দিনগুলোতে নিয়মিত চলা ট্রেনের পাশাপাশি বেশ কিছু স্পেশাল ট্রেন চালানো হবে, যা সকাল থেকে চালানো হবে। ফলে শিয়ালদহ যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের কোনও অসুবিধা হবে না বলেই জানাচ্ছে পূর্ব রেল।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?