AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LokSabha Election 2024 Phase 5: ভোটপঞ্চমীতে রচনা-লকেট-কল্যাণ-শান্তনুদের ভাগ্য পরীক্ষা

Loksabha Election 2024: ২০২৪ সালের প্রার্থী তালিকায় তৃণমূল তাঁকে স্থান না দেওয়ায় ফের বিজেপিমুখী হন অর্জুন। তাঁকে এবারও টিকিট দিয়েছে বিজেপি। তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক, যিনি নৈহাটির বিধায়ক। সিপিএমের মুখ দেবদূত ঘোষ। শ্রীরামপুরে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির কবীর শঙ্কর বোসের লড়াই। সম্পর্কে তাঁরা প্রাক্তন শ্বশুর-জামাই।

LokSabha Election 2024 Phase 5: ভোটপঞ্চমীতে রচনা-লকেট-কল্যাণ-শান্তনুদের ভাগ্য পরীক্ষা
সোমবার পঞ্চম দফার ভোট।Image Credit: TV9 Bangla
| Updated on: May 19, 2024 | 9:10 PM
Share

সোমবার ২০ মে পঞ্চম দফার ভোট। এদিন ভোট হবে বাংলার সাত লোকসভা আসনে। বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগে। এরমধ্যে হাইভোল্টেজ দুই কেন্দ্র বনগাঁ ও ব্যারাকপুর। বনগাঁয় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। অন্যদিকে তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস। যিনি একুশের ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। যদিও পরে ‘ঘরওয়াপসি’ হয়।

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রও খুব তাৎপর্যপূর্ণ। অর্জুন সিংয়ের মুখ রক্ষার লড়াই এবার। যে অর্জুন এক সময় ভাটপাড়ার বাহুবলী নেতা হিসাবে মুখে মুখে ফিরতেন। ২০১৯ সালে তৃণমূল তাঁকে টিকিট দিতে রাজি না হওয়ায় বিজেপিতে যোগ দেন। পদ্মফুল প্রতীকে জিতে সাংসদও হন। তবে ২০২১ সালের পর যোগাযোগ বাড়ান তৃণমূলের সঙ্গে। তবে অর্জুনের তৃণমূলে ‘প্রত্যাবর্তন’ খুব একটা সুখের হয়নি। সেই ‘মান’ আর ফেরত পাননি পুরনো দলের তরফে।

২০২৪ সালের প্রার্থী তালিকায় তৃণমূল তাঁকে স্থান না দেওয়ায় ফের বিজেপিমুখী হন অর্জুন। তাঁকে এবারও টিকিট দিয়েছে বিজেপি। তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক, যিনি নৈহাটির বিধায়ক। সিপিএমের মুখ দেবদূত ঘোষ। শ্রীরামপুরে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির কবীর শঙ্কর বোসের লড়াই। সম্পর্কে তাঁরা প্রাক্তন শ্বশুর-জামাই।

ভোটের প্রচারপর্বে বারবার তাঁদের নিয়ে নানা চর্চা হয়েছে। সিপিএম এখানে প্রার্থী করেছে দীপ্সিতা ধরকে। এ দফার ভোটে নজর রয়েছে হুগলি লোকসভা কেন্দ্রেও। লকেট চট্টোপাধ্যায় এখানকার বিদায়ী সাংসদ। তৃণমূলের বড় চমক রচনা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে সিপিএমের প্রার্থী মনোদীপ ঘোষ।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা