AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diamond Harbour: ডায়মন্ড ‘দখলে’ অভিষেক বনাম অভিজিৎ, বিজেপির এই ‘ববি’কে চেনেন?

Diamond Harbour: ২০১৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে প্রার্থী হয়েছিলেন অভিজিৎ দাস। ভোট পেয়েছিলেন ২ লক্ষ ৮৫৮ (১৫.৯২%)। সেবার 'থার্ড বয়' ছিলেন বিজেপির ববি। এর আগে ২০০৯ সালেও ডায়মন্ড হারবার থেকে লড়েছিলেন অভিজিৎ দাস। সেবার ভোট পেয়েছিলেন ৩৭,৫৪২ (২.৮৮%)।

Diamond Harbour: ডায়মন্ড 'দখলে' অভিষেক বনাম অভিজিৎ, বিজেপির এই 'ববি'কে চেনেন?
অভিজিৎ দাস ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। Image Credit: TV9 Bangla & Facebook
| Edited By: | Updated on: Apr 16, 2024 | 1:08 PM
Share

কলকাতা: বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন ডায়মন্ড হারবার। এ কেন্দ্রের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রথম থেকে বারবারই বলেছিলেন, এই কেন্দ্রে তাঁর দল এমন প্রার্থী দেবে, যিনি এ কেন্দ্রে লড়াইয়ের জন্য আদর্শ। অবশেষে মঙ্গলবার প্রার্থীর নাম ঘোষণা হল। তবে যাঁর নাম ঘোষণা হয়েছে, রাজ্য রাজনীতিতে খুব পরিচিত মুখ নন তিনি। অভিজিৎ দাস, বিজেপি নেতাদের কাছে যিনি ‘ববিদা’। কিছুদিন আগে সজল ঘোষের মুখে শোনা গিয়েছিল এই ‘ববিদা’র কথা।

অভিজিৎ দাস রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের কো-কনভেনার হিসাবে কাজ করছেন এই মুহূর্তে। বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি হিসাবেও কাজ করেছেন তিনি।

এক নজরে দেখে নেওয়া যাক কে এই বিজেপির ‘ববিদা’?

অভিজিৎ দাস ববি। ৫৪ বছর বয়স তাঁর। এমএসসি করেছেন। ১৯৯৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর তিনি। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এলআইবি.সায়েন্স, ২০১০ সালে উৎকল বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি।

২০১৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে প্রার্থী হয়েছিলেন অভিজিৎ দাস। ভোট পেয়েছিলেন ২ লক্ষ ৮৫৮ (১৫.৯২%)। সেবার ‘থার্ড বয়’ ছিলেন বিজেপির ববি। এর আগে ২০০৯ সালেও ডায়মন্ড হারবার থেকে লড়েছিলেন অভিজিৎ দাস। সেবার ভোট পেয়েছিলেন ৩৭,৫৪২ (২.৮৮%)।

অভিজিৎ দাস পেশায় আইনি উপদেষ্টা এবং সমাজ কর্মী। শ্রমিক নেতা বলেও পরিচিতি রয়েছে অভিজিৎ দাসের। বিজেপির দাবি, তৃণমূলের হাতে বারবার আক্রান্ত হয়েছিলেন অভিজিৎ। এমনভাবে পা ভেঙেছিল যে এখনও পায়ে সমস্যা হয়।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?