AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengali Live Update: অসুরদের থেকে দূরে থাকতে হবে, সবাইকে এক থাকতে হবে: শুভেন্দু

Breaking News Live Update in Bengali: আজ রাজ্যে বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরেই সোমবার গণেশ পুজোর উদ্বোধন করবেন। এদিকে, কালীঘাট তৃণমূল ইতিমধ্যেই উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে। জানা গিয়েছে, সোমবার দুই কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দেবেন ঋতব্রতরা।

West Bengali Live Update: অসুরদের থেকে দূরে থাকতে হবে, সবাইকে এক থাকতে হবে: শুভেন্দু
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 15, 2026 | 6:43 AM
Share

আজ রাজ্যে বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরেই সোমবার গণেশ পুজোর উদ্বোধন করবেন। এদিকে, কালীঘাট তৃণমূল ইতিমধ্যেই উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে। জানা গিয়েছে, সোমবার দুই কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দেবেন ঋতব্রতরা। এদিকে, চন্দ্রকোণায় পুলিশ হেফাজতে আসামীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি আত্মহত্যা করেছে ওই আসামী। কিন্তু, পুলিশের দাবি মানতে নারাজ মৃতের পরিবার। সোমবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে, সেপ্টেম্বরেই উত্তরবঙ্গে কুয়াশার দাপট।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 14 Sep 2026 08:10 PM (IST)

    CID: শালবনী মামলায় CIDএর গ্রেফতার ১

    • শালবনী জমি জালিয়াতি মামলায় সিআইডির হাতে গ্রেফতার আরও এক অভিযুক্ত। ধৃতের নাম অমিত ঘোষ।
    • পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সহায়তায় শালবনী থেকে গ্রেফতার করা হয়েছে অমিতকে।
    • শালবনী মামলার এফআইআর-এ নাম ছিল অমিতের।  প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার এজেন্ট হিসেবে নাম উঠে এসেছিল অমিতের। গ্রেফতার আরও দুই। ধৃতদের নাম লক্ষ্মী ঘোষ ও নিত্য দে। একদিনে ৩ জনকে গ্রেফতার করল CID।
  • 14 Sep 2026 06:23 PM (IST)

    গণেশ পুজোর উদ্বোধনে শুভেন্দু

    ভারত সেবাশ্রম সঙ্ঘের গণেশ পুজোর উদ্বোধনে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেও বামেদের কটাক্ষ করলেন তিনি। বললেন, “অসুরদের থেকে সাবধানে থাকুন। টুকরে টুকরে গ্যাং থেকে সাবধানে থাকুন।”

  • 14 Sep 2026 04:51 PM (IST)

    Shalboni Land Scam: সুমিতের পর গ্রেফতার অমিত

    সুমিত রায়ের পর শালবনীর জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হল আরও একজনকে। অমিত নামে আরও এক ব্যক্তির নাম ছিল এফআইআরে। তাঁকেই এবার গ্রেফতার করা হল।

  • 14 Sep 2026 04:23 PM (IST)

    Shamik Bhattacharya: বিজেপিতে যোগ দেবেন NCPI সাংসদরা? কী বললেন শমীক?

    ‘বিজেপিতে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই’, সম্প্রতি এমনটাই বলেছেন এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া। তাঁর কথা অনুযায়ী, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায় সহ ১৭ জন সাংসদ বিজেপিতে যোগ দিতে পারেন দুর্গা পুজোর আগেই। বসুনিয়ার এই মন্তব্য নিয়েই এবার উত্তর দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

    বিস্তারিত পড়ুন, ‘বিজেপিতে যোগ দিলেই সব পাপ মুছে যাবে না’, রচনা-সায়নীদের নিয়ে দলের সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দিলেন শমীক ভট্টাচার্য

  • 14 Sep 2026 01:39 PM (IST)

    Surendranath Law College: সুরেন্দ্রনাথ কলেজকে গাজোয়ারির ডেরা বানিয়েছিলেন কানকাটা দেবু! বিস্ফোরক অভিযোগ

    মাস তিনেক আগে সুরেন্দ্রনাথ কলেজের (Surendranath Law College) ইউনিয়ন রুম থেকে টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। শুধু তাই নয়, কলেজের মধ্যেই বিলাসবহুল দুটি ঘরের হদিস মিলেছিল। সেখানে দামি খাট, বিছানা, অ্যাটাচড বাথরুম…কী কী-ই না পাওয়া গিয়েছিল। সেইসময় উঠে এসেছিল দেবাশিস বন্দ্যোপাধ্যায় (Debasish Banerjee) তথা কানকাটা দেবুর নাম। এবার আরও একবার তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন সুরেন্দ্রনাথ কলেজের পড়ুয়ারা। সম্প্রতি, সুরেন্দ্রনাথ ল কলেজে উপস্থিতির হার নিয়ে বিক্ষোভ, ভাইস প্রিন্সিপালকে ঘেরাও, তাঁর পদত্যাগ…গোটা বিষয়ে নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। এই আবহেই আবারও উঠে এসেছে কানকাটা দেবুর নাম। রাজনীতির প্রভাবকে কাজে লাগিয়ে সুরেন্দ্রনাথ কলেজকে গাজোয়ারির ডেরা বানিয়েছিলেন কানকাটা দেবু ও তার শাগরেদরা। ছাত্রীদের কম্প্রোমাইজড করতে বলা হত। টিভি ৯ বাংলায় এমনি বিস্ফোরক অভিযোগ কলেজের ছাত্রীদের।

    বিস্তারিত: বাথরুমে ছিটকিনি নেই, মেয়েদের কম্প্রোমাইজ করতে বলা হত’, বিস্ফোরক অভিযোগ সুরেন্দ্রনাথ কলেজের ছাত্রীদের, ফের বিতর্কে কানকাটা দেবু

  • 14 Sep 2026 12:23 PM (IST)

    Mithun Chakraborty: বাংলার ফুটবলের উন্নতিতে বড় উদ্যোগ মিঠুন চক্রবর্তীর

    বাংলার ফুটবলের উন্নতিতে বড় উদ্যোগ মিঠুন চক্রবর্তীর

    কী কী ঘোষণা মিঠুনের?

    কলকাতায় তৈরি হবে ফুটবল অ্যাকাডেমি: মিঠুন প্রতিভা খুঁজতে জেলায় জেলায় ঘুরবে টিম : মিঠুন প্রতিভা খুঁজবেন প্রাক্তন ফুটবলাররা : মিঠুন নতুন রূপে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি : মিঠুন ১৫ বছর তৃণমূল মাঠ দেয়নি : মিঠুন

  • 14 Sep 2026 11:32 AM (IST)

    ‘সেই আগের মতো একই জিনিস হচ্ছে’, থ্রেট কালচার চলছে সুরেন্দ্রনাথে, দাবি উপাধ্যক্ষের

    কলকাতা: সুরেন্দ্রনাথ আইন কলেজের উপাধ্যক্ষ মহম্মদি তরন্নুমকে জোর করে পদত্যাগ করানোর অভিযোগ। শুধু তাই নয়, ২৩ ঘণ্টা আটকে রেখে পড়ুয়াদের বিক্ষোভ। পরে ঘেরাও মুক্ত হতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ঘটনার ৩ দিন পর ফের কলেজ যাবেন বলে জানিয়ে দিলেন উপাধ্যক্ষ। একই সঙ্গে অভিযোগ করলেন কলেজে ফের ফিরে আসছে থ্রেট কালচার।

  • 14 Sep 2026 09:23 AM (IST)

    Chandrakona: চন্দ্রকোণায় পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু আসামির

    • চন্দ্রকোণায় পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু আসামির
    • চার দিন আগে চুরির অভিযোগে রাহুল রুইদাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে চন্দ্রকোণা থানার পুলিশ
    • অভিযুক্তকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ঘাটাল মহকুমা আদালত
    • এরপর পুলিশে হেফাজতে থাকাকালীন বাথরুম থেকে রাহুলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়
    • পুলিশের দাবি আত্মহত্যা করেছে ওই আসামি
    • যদিও পুলিশের দাবি মানতে চাইছে না মৃতের পরিবার
    • ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে
  • 14 Sep 2026 09:18 AM (IST)

    UCC: ২১টি রাজ্যে কবে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি, জানালেন অমিত শাহ

    • অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
    • ইতিমধ্যেই উত্তরাখণ্ড, গুজরাটের মতো রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে।
    • পশ্চিমবঙ্গ ও অসমও ইউসিসি চালু করার পরিকল্পনা করছে।
    • এর মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বড় ঘোষণা। তিনি জানালেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই ২১টি রাজ্য অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে।
  • 14 Sep 2026 09:15 AM (IST)

    Bus Parking: রাতে বাস পার্কিংয়ে লাগবে ৭০০ টাকা চার্জ

    রাত বাড়লেই রাস্তা দখল হয়ে যায় বাস পার্কিংয়ে। বহু ব্যস্ত রাস্তাতেই দেখা যায়, দুই ধারে সারি সারি বাস দাঁড়িয়ে রয়েছে। এই বেআইনি পার্কিং রুখতে কড়া হচ্ছে প্রশাসন। এবার রাতে রাস্তায় বাস পার্কিং করলেই গুনতে হবে মোটা পার্কিং ফি। রাস্তার ধারে বাস পার্কিং করলেই, বাস পিছু ৭০০ টাকা করে পার্কিং চার্জ দিতে হবে।

    বিস্তারিত: রাতে গাড়ি রাখলেই ৭০০ টাকা চার্জ লাগবে! বড় ঘোষণা পরিবহন মন্ত্রীর

Published On - Sep 14,2026 9:09 AM

Follow Us