AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik examination: কবে বেরবে মাধ্যমিকের ফল? দিন জানিয়ে দিল পর্ষদ

Madhyamik examination results: চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয় গত ১২ ফেব্রুয়ারি। জানা গিয়েছে, এবছর মাধ্যমিক পরীক্ষা দেয় প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী। ২ হাজার ৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজারের বেশি। আর ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজারের বেশি।

Madhyamik examination: কবে বেরবে মাধ্যমিকের ফল? দিন জানিয়ে দিল পর্ষদ
ফাইল ফোটোImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 17, 2026 | 9:42 PM
Share

কলকাতা: মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কবে হবে? তারিখ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিল, আগামী ৮ মে মাধ্যমিকের ফল বেরবে। অর্থাৎ রাজ্যে বিধানসভা নির্বাচনের পরপরই ফল প্রকাশ হবে মাধ্যমিকের। এবছর মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে পরীক্ষা শেষের ৮৫ দিন পর।

এদিন পর্ষদ জানিয়েছে, এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল ৮ মে প্রকাশ করা হবে। তবে ফল ঘোষণা কখন শুরু হবে, পরীক্ষার্থীরা কখন থেকে অনলাইনে ফল দেখতে পাবে, তা নিয়ে পর্ষদের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। পর্ষদ সূত্রে খবর, কোন কোন ওয়েবসাইটে কখন থেকে ফল দেখা যাবে, তা ফল ঘোষণার আগেভাগেই জানিয়ে দেওয়া হবে।

এবছর কবে হয়েছে মাধ্যমিক পরীক্ষা?

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয় গত ১২ ফেব্রুয়ারি। জানা গিয়েছে, এবছর মাধ্যমিক পরীক্ষা দেয় প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী। ২ হাজার ৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজারের বেশি। আর ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজারের বেশি।

বাংলায় এখন ভোটের আবহ। ২ দফায় রাজ্যে ভোট হচ্ছে। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। আর ভোটের ফল ঘোষণা হবে আগামী ৪ মে। শিক্ষকরাও ভোটের দায়িত্বে রয়েছেন। পর্ষদ সূত্রে খবর, সব পরীক্ষার্থীর সকল বিষয়ের নম্বর পর্ষদে জমা পড়ে গিয়েছে। ফল প্রকাশে কোনও বাধা নেই। ভোটের ফল বেরনোর ৪ দিন পরই মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল জানতে পারবে।

Follow Us