AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘ভাষা আন্দোলন হবে…’, দিনক্ষণ ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

CM Mamata Banerjee:সোমবার মঞ্চে ওঠার পর থেকেই বাংলা ভাষা ও বাঙালি অস্মিতা রক্ষার প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বলতে থাকেন কীভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে হেনস্থা করা হচ্ছে বাঙালিদের।

Mamata Banerjee: 'ভাষা আন্দোলন হবে...', দিনক্ষণ ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit: Facebook
| Updated on: Jul 21, 2025 | 4:50 PM
Share

কলকাতা: বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য একসময় আন্দোলন দেখেছিল বাংলাদেশ। সোমবার একুশের মঞ্চ থেকে ফের একবার ভাষা আন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনক্ষণও বেঁধে দিলেন তিনি।

সোমবার মঞ্চে ওঠার পর থেকেই বাংলা ভাষা ও বাঙালি অস্মিতা রক্ষার প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বলতে থাকেন কীভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে হেনস্থা করা হচ্ছে বাঙালিদের। তিনি বলেন, “বাংলায় কথা বলার জন্য দেখুন কত লোককে ডিটেনশন ক্যাম্পে লোক দিয়েছে। কত মানুষকে বাংলাদেশে পাঠিয়েছে, কত মানুষকে রাজস্থান, উত্তরপ্রদেশের জেলে আটকে রেখেছে।” তিনি এও অভিযোগ করেন, বিহারে প্রচুর মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। আর বাংলায় যদি এমন হয় তাহলে ‘ঘেরাও কর্মসূচির’-ও ডাক দেন তিনি।

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “২০২৬ পর আমিও দেখব তোমরা (BJP) কোথায় থাক। বাংলাকে বদল করতে গিয়ে, ভারত সরকারের বদল হবে না তো? আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। শহিদ রক্তে তর্পণ করে বলছি তোমাদের বিদায় না হওয়া পর্যন্ত লড়াই থামবে না।” এরপর আজ মমতা বন্দ্যোপাধ্যায় এও সংযোজন করে বলেন, “২৭ জুলাই নানুর দিবস। সেই দিনের পর থেকে টানা ভাষা আন্দোলন শুরু হবে।” বাঙালিকে হেনস্থার প্রতিবাদে এই ভাষা আন্দোলনের ডাক দেন তিনি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?