AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh on Jute Mill Reopened: ১০ জুলাই থেকে খুলবে সব! ফের কাজ ফেরত পাবেন ২০ হাজার মানুষ, বড় ঘোষণা অর্জুন সিংয়ের

Jute Mill Reopened:তৃণমূল জমানায় গত ১৫ বছরে লাগাতার ধস নেমেছে জুট শিল্পে। একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছিল সেই সময়। তবে হাল ফেরাতে যে বিজেপি সরকার বদ্ধ পরিকর তা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি, নৈহাটির একটি জুটমিল খুলেছে সরকার বদলানোর পরই। কাজ পেয়েছেন প্রায় ২ হাজার ৭০০ কর্মী।

Arjun Singh on Jute Mill Reopened: ১০ জুলাই থেকে খুলবে সব! ফের কাজ ফেরত পাবেন ২০ হাজার মানুষ, বড় ঘোষণা অর্জুন সিংয়ের
অর্জুন সিং, রাজ্যের বৈঠকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 07, 2026 | 10:03 PM
Share

কলকাতা: সুখবর! খুলছে একের পর এক জুট মিল। ক্ষমতায় আসার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল কর্মসংস্থান হবে। সেই মতোই এবার বড় পদক্ষেপ করলেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। প্রতিশ্রুতি মতো ১০ জুলাইয়ের মধ্যে রাজ্যের বন্ধ থাকা সব কয়টি জুট মিল খুলতে চলেছে।

মঙ্গলবার নিউ সেক্রেটারিটে শ্রম দফতরে শ্রমমন্ত্রীর উপস্থিত ছিলেন। হুগলি , হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানের ইন্ডিয়া জুট, হেস্টিংস, গোন্দোলপাড়া, এম্পায়ার, লুমটেক্স, শক্তি গড় এবং হাওড়া জুট মিলের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে আলাদা আলাদা ভাবে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, বিশেষ শ্রম কমিশনার শ্রী আশিস্ সরকার এবং জেলর অন্যান্য আধিকারিকরা। সেই সিদ্ধান্ত নেওয়া হয়, এই সব ক’টি জুট মিল আগামী ১০ ই জুলাই এর মধ্যে খুলে যাবে। শুধু তাই নয়, মিল কর্তৃপক্ষ এই মর্মে ‘সাসপেনশন অব ওয়ার্ক’ তুলে নেওয়ার নোটিস দেয়।

জানা যাচ্ছে, প্রথমে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। এরপর ১৬ ই জুলাই থেকে ধাপে ধাপে উৎপাদন শুরু হবে। এ দিনের, এই সিদ্ধান্তের ফলে প্রায় ২০ হাজারের উপর চটকল শ্রমিক তাঁদের কাজ পুনরায় ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে।

তৃণমূল জমানায় গত ১৫ বছরে লাগাতার ধস নেমেছে জুট শিল্পে। একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছিল সেই সময়। তবে হাল ফেরাতে যে বিজেপি সরকার বদ্ধ পরিকর তা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি, নৈহাটির একটি জুটমিল খুলেছে সরকার বদলানোর পরই। কাজ পেয়েছেন প্রায় ২ হাজার ৭০০ কর্মী। আর এবার একই দিনে এতো গুলি জুট মিল খোলার ঘটনা শ্রম দফতরে ইতিহাসে কার্যত নজিরবিহীন ঘটনা। 

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর