AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nawsad Siddique Arrested: গ্রেফতার নওশাদ সিদ্দিকি, আর বিধায়ক সহ ৯৫ ISF কর্মীকে তোলা হবে আদালতে

Nawsad Siddique: বুধবার গ্রেফতার হওয়ার পর জোড়াসাঁকো থানাতেই রাত কাটান নওশাদ সিদ্দিকি। ISF এর অন্য কর্মীরা রাত কাটালেন সেন্ট্রাল ডিভিশনের বিভিন্ন থানায়। পুলিশের কাজে বাধাদান, সরকারি সম্পত্তি নষ্ট করা ও রাস্তা আটকানোর অভিযোগে গ্রেফতার করা হয় বিধায়ককে।

Nawsad Siddique Arrested: গ্রেফতার নওশাদ সিদ্দিকি, আর বিধায়ক সহ ৯৫ ISF কর্মীকে তোলা হবে আদালতে
নওশাদ সিদ্দিকির আন্দোলনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 21, 2025 | 11:02 AM
Share

কলকাতা: SIR ও সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় পথে নামেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও ও তাঁর দলের কর্মীরা। ধর্মতলায় বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন নওশাদ। এরপর তাঁকে আটক করা হয়। অসুস্থ বোধ করায় বিধায়ককে মেডিক্যাল কলেজে পাঠানো হয় চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দিলে পুলিশ গ্রেফতার করে বিধায়ককে। আজ অর্থাৎ বৃহস্পতিবার (২১ অগস্ট) নওশাদ সহ ৯৫ জনকে তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে।

বুধবার গ্রেফতার হওয়ার পর জোড়াসাঁকো থানাতেই রাত কাটান নওশাদ সিদ্দিকি। ISF এর অন্য কর্মীরা রাত কাটালেন সেন্ট্রাল ডিভিশনের বিভিন্ন থানায়। পুলিশের কাজে বাধাদান, সরকারি সম্পত্তি নষ্ট করা ও রাস্তা আটকানোর অভিযোগে গ্রেফতার করা হয় বিধায়ককে। আজ যেহেতু ধৃত বিধায়ক সহ বাকি আইএসএফ কর্মীদের আদালতে তোলা হবে,তাই পুলিশ আশঙ্কা করছে গোলমালের। সেজন্য প্রচুর ব্যারিকেড নিয়ে আসা হয়েছে আদালতে। মোতায়েন রয়েছেন প্রচুর পুলিশও।

বুধবার (২০ অগস্ট) নওশাদ সিদ্দিকির নেতৃত্বে আইএসএফ সংশোধিত ওয়াকফ আইন, SIR-এর প্রতিবাদে পথে নামেন। তবে পুলিশের দাবি, এই মিছিলের অনুমতি তাদের কাছ নেয়নি আইএসএফ। এরপর মিছিল ধর্মতলার মেইন রোডের কাছে আসতেই শুরু পুলিশের তরফে মিছিল সরাতে বলা হয়। তবে তাতে রাজি হননি নওশাদ। তারপরই ব্যাপক ধড়পাকড় শুরু করে পুলিশ। নওশাদ সেই সময় দাবি করেন, তাঁর নাকে পুলিশ ঘুষি মেরেছে। যদিও, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় আশ্বাস দেন, এমন ঘটনা ঘটতে তার তদন্ত হবে।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট