Jadavpur University: প্যালেস্টাইনের পক্ষে বাজপেয়ীর বক্তব্যের পোস্টার পড়ল যাদবপুরে, কারা এই ‘রাষ্ট্রবাদী ছাত্র’?
মঙ্গলবার রাতে পুরসভার দেওয়ালে বেশ কিছু স্লোগান মুছে দেওয়া হয়। ফ্যাসিস্টদের কী শাস্তি হওয়া উচিৎ, এমন একটি বার্তা দেওয়া ছিল সেই দেওয়ালে। বুধবার রাতে আবারও লেখা হল সেই দেওয়ালে। বৃহস্পতিবার নতুন লেখা দেখা যাচ্ছে দেওয়ালে।

কলকাতা: দেওয়াল মোছা আর দেওয়াল লিখনের লুকোচুরি চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। পুরসভার তরফে মুছে দেওয়া দেওয়ালে আবার রাতের অন্ধকারে হল রঙ। আবার লাগানো হল পোস্টার। বৃহস্পতিবার, অর্থাৎ যেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ত্রিগুণা সেন অডিটোরিয়ামে জাতীয়তাবাদী সম্মেলন হওয়ার কথা, তার আগেই ক্যাম্পাসের দেওয়ালে পড়ল নতুন পোস্টার। আবারও নতুন স্লোগান লেখা হল দেওয়ালে।
মঙ্গলবার রাতে পুরসভার দেওয়ালে বেশ কিছু স্লোগান মুছে দেওয়া হয়। ফ্যাসিস্টদের কী শাস্তি হওয়া উচিৎ, এমন একটি বার্তা দেওয়া ছিল সেই দেওয়ালে। বুধবার রাতে আবারও লেখা হল সেই দেওয়ালে। বৃহস্পতিবার নতুন লেখা দেখা যাচ্ছে দেওয়ালে।
নতুন কোন লেখা, কী পোস্টার পড়ল যাদবপুরে
একটি দেওয়ালে লেখা হয়েছে, ‘জো হিটলার ওয়ালি চাল চলেগা, ও হিটলার ওয়াস মত মরেগা’। অপর একটি দেওয়ালে লেখা, ‘আর একটা দেওয়ালে লেখা মুসোলিনি কো দে দি আজাদি, আরএসএস কো ভি দেঙ্গে আজাদি’। এছাড়া রয়েছে একটি পোস্টার। যাতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ছবি ও তাঁর একটি উক্তি লেখা আছে। যে বক্তৃতায় বাজপেয়ী প্যালেস্টাইনের পক্ষে ও ইজরায়েলের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন, সেই উক্তিই লেখা রয়েছে। নীচে একপাশে লেখা, ‘যাদবপুরের রাষ্ট্রবাদী ছাত্ররা।’ প্রশ্ন উঠেছে, কারা এই রাষ্ট্রবাদী ছাত্র?
কারা এই রাষ্ট্রবাদী ছাত্র?
এবিভিপি-র তরফে বারবার নিজেদের রাষ্ট্রবাদী ছাত্র হিসেবে উল্লেখ করেছে। কিন্তু এই পোস্টার যে এবিভিপি দেয়নি, তা তারা সাফ জানিয়েছে। এবিভিপি নেতা নিখিল দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এটা কোনও রাষ্ট্রবাদী ছাত্র করেনি। মাওবাদী-নকশালপন্থী ছাত্ররা ভাবমূর্তি নষ্ট করার জন্য এগুলো করছে।”
