AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mosquito facts: জানেন কোন মশা আপনার শরীরে বসে রক্ত চোষে?

Mosquito bite reasons: কানের কাছে মশার ভনভন আওয়াজ শুনলেই মেজাজ খারাপ হয়? কিন্তু জানেন কি, সব মশা রক্ত খায় না! কেবল একটি বিশেষ দলই মানুষকে হুল ফোটায়। জানুন আসল তথ্য।

Mosquito facts: জানেন কোন মশা আপনার শরীরে বসে রক্ত চোষে?
Image Credit: Free pik
| Updated on: Sep 03, 2026 | 12:19 PM
Share

মশা (Mosquito) ঘরে ঢুকলেই আমরা আতঙ্কে হাত-পা ছুড়তে শুরু করি। রাতে কানের কাছে এসে একটা মশা গান গাইলে ঘুমের বারোটা বেজে যায়। তার ওপর আবার ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগের ভয় তো রয়েইছে। কিন্তু আপনি কি জানেন, আপনার ঘরের বা বাগানের সব মশা আপনাকে কামড়ায় না? শুনতে অবাক লাগলেও বিজ্ঞান বলছে, মশার দুনিয়ায় সবার রক্তের লোভ নেই। এক বিশেষ দলই কেবল মানুষের শরীর থেকে রক্ত টেনে নেয়।

কী বলছে গবেষণা?

বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী, পুরুষ মশা কিন্তু কখনওই মানুষকে কামড়ায় না। তারা একেবারেই শান্ত স্বভাবের। এদের মূল খাবার হল গাছের রস আর ফুলের মধু। তাহলে কামড়ায় কে? রক্ত চোষার এই পুরো কাজটাই করে স্ত্রী মশা। কিন্তু কেন তারা এমন করে? মানুষের রক্তের প্রতি তাদের কি খুব লোভ?

আসল কারণটা একেবারেই আলাদা। স্ত্রী মশাদের ডিম পাড়তে হয়। আর সেই ডিম ঠিকঠাক বড় করার জন্য প্রচুর প্রোটিন এবং আয়রনের দরকার পড়ে। প্রকৃতিগতভাবে এই পুষ্টি তারা ফুলের রসে পায় না। একমাত্র মানুষ বা অন্যান্য পশুর রক্তেই এই প্রয়োজনীয় উপাদান থাকে। তাই বলা যায়, পেট ভরানোর জন্য নয়, বরং নিজের বংশ বাঁচিয়ে রাখতে বাধ্য হয়েই স্ত্রী মশা আমাদের রক্ত খায়।

তবে সব প্রজাতির স্ত্রী মশাও যে শুধু মানুষের পেছনে ছোটে, তা নয়। যেমন—

  • কিউলেক্স মশা সাধারণত রাতে উড়ে এসে কামড়ায় এবং এরা পাখি বা অন্য প্রাণীর রক্ত বেশি পছন্দ করে।
  • এডিস মশা দিনের আলোয় বেশি সক্রিয় থাকে এবং ডেঙ্গির জীবাণু ছড়ায়। এরা মানুষের রক্ত বেশি টানে।
  • অ্যানোফিলিস মশা ছড়ায় ম্যালেরিয়া, এরাও মূলত রাতে শিকার খোঁজে।
  • আমাদের শরীরের গন্ধ, নিঃশ্বাসের সঙ্গে বের হওয়া কার্বন ডাই-অক্সাইড আর শরীরের তাপ মেপে মশা বুঝতে পারে ধারেকাছে মানুষ আছে কি না। তারপর সুযোগ বুঝে চামড়ায় হুল ফুটিয়ে দেয়।

তাই পরের বার মশা মারার আগে মাথায় রাখবেন, আপনার গায়ে যে হুল ফুটিয়েছে, সে নিশ্চিতভাবেই একটি স্ত্রী মশা। পুরুষ মশা কিন্তু দিব্যি গাছের ফুলে মুখ গুঁজে মিষ্টি রস খেয়ে দিন কাটাচ্ছে!

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা