AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saira Shah Halim: ‘কলকাতার বউ আমি’, দুঁদে মালার বিরুদ্ধে বামেদের ট্রামকার্ড নাসিরুদ্দিনের ভাইঝি

CPIM: বালিগঞ্জ উপনির্বাচনে সর্বপ্রথম বামেদের হয়ে দাঁড়িয়েছিলেন সায়রা শাহ হালিম। তাঁর বায়োডাটা কার্যত চমকপ্রদ। সম্পর্কে তিনি সিপিএম-এর বহু পরিচিত মুখ ডাক্তার ফুয়াদ হালিমের স্ত্রী এবং বলিউড অভিনেতা নাসিরুদ্দিনের ভাইঝি। মালা রায়ের বিরুদ্ধে বামেদের এবার 'তুরুপের তাস' তিনিই।

Saira Shah Halim: 'কলকাতার বউ আমি', দুঁদে মালার বিরুদ্ধে বামেদের ট্রামকার্ড নাসিরুদ্দিনের ভাইঝি
সায়রা হালিম, দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 16, 2024 | 2:35 PM
Share

কলকাতা: গত বৃহস্পতিবার লোকসভা ভোটের ১৬ জনের প্রার্থী তালিকা প্রকাশ করে বামফ্রন্ট। যার মধ্যে ১৪ জনই নতুন বলেন জানান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আর এই নতুনদের মধ্যেই অন্যতম হলেন সায়রা শাহ হালিম। যিনি লোকসভা ভোটে দাঁড়িয়েছেন দক্ষিণ কলকাতা থেকে। প্রতিপক্ষ তৃণমূলের মালা রায়।

কে এই সায়রা?

বালিগঞ্জ উপনির্বাচনে সর্বপ্রথম বামেদের হয়ে দাঁড়িয়েছিলেন সায়রা শাহ হালিম। তাঁর বায়োডাটা কার্যত চমকপ্রদ। সম্পর্কে তিনি সিপিএম-এর বহু পরিচিত মুখ ডাক্তার ফুয়াদ হালিমের স্ত্রী এবং বলিউড অভিনেতা নাসিরুদ্দিনের ভাইঝি। মালা রায়ের বিরুদ্ধে বামেদের এবার ‘তুরুপের তাস’ তিনিই।

সায়রা পড়াশোনা করেছেন বিদেশ থেকে। হিন্দি-ইংরাজি-বাংলায় ঝকঝকে। এক কথায় দারুণ বাগ্মী। শুধু তাই নয়, তাঁর ঝাঁঝালো কণ্ঠ কাত করতে পারে বিরোধীদেরও। ভাল লেখক। সায়রা নিজেও বলেছেন, ‘আমি অ্যাক্টিভিস্ট পরিচয়টা পছন্দ করি,বাইডিফল্ট পলিটিসিয়ান’গত উপনির্বাচনে বাবুল সুপ্রিয়োর কাছে পরাজিত হতে হয়েছিল সায়রাকে। কিন্তু সেই ‘ধসে’ যাওয়া বামেদের ভোটের ব্যবধান কমেছিল এই সায়রার হাত ধরেই।

টিভি৯ বাংলার একান্ত সাক্ষাৎকারে সায়রা শাহ হালিম বললেন, “আমার বাবা মিলিটারি অফিসার ছিলেন।কলকাতাতে জন্মেছি। কলকাতার বউ আমি।” বরাবরই রাজনীতিতে থাকতে ভালবাসেন তিনি। তবে আজ কিন্তু ধরা পড়ল অন্য নজির। যেখানে ভোটের সময় প্রতিপক্ষ রাজনীতিকরা একে অপরকে দুষতে ব্যস্ত, সেই সময় কিন্তু মালা রায়কে নিয়ে কোনও মন্তব্য করতেই দেখা গেল না সায়রাকে। বাম প্রার্থী নিজেই জানালেন, “ওনার বিরুদ্ধে কোনও খারাপ কথা বলব না। বয়স হয়েছে।”

শুধু বললেন, “লোকসভা এলাকায় সাংসদদের দেখা যায় না। মানুষ সাংসদকে রাস্তায় দেখতে চান।” আশ্বস্ত করলেন, তাঁকে রাস্তায় দেখতে পাবেন। মানুষ পাশে পাবেন। সায়রা বলেছেন, “দক্ষিণ কলকাতার মানুষ চান পরিবর্তন। তাঁরা শান্তি চান।”

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?