AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

C V Ananda Bose: দিল্লি থেকে ফিরে সোজা উত্তরবঙ্গে রাজ্যপাল! যাবেন চোপড়া ও কোচবিহারে

Chopra Incident: আগামিকাল দিল্লি থেকে ফেরার কথা রয়েছে রাজ্যপাল বোসের। বাংলায় ফিরেই চোপড়া ও কোচবিহারে যাওয়ার কথা রয়েছে তাঁর। রাজভবন সূত্রে খবর, দিল্লি থেকে সোজা তিনি পৌঁছে যাবেন উত্তরবঙ্গে। দিল্লি থেকে বাগডোগরা হয়ে কোচবিহার ও চোপড়া উভয় জায়গাতেই যাবেন বাংলার সাংবিধানিক প্রধান।

C V Ananda Bose: দিল্লি থেকে ফিরে সোজা উত্তরবঙ্গে রাজ্যপাল! যাবেন চোপড়া ও কোচবিহারে
সিভি আনন্দ বোস (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 01, 2024 | 6:03 PM
Share

কলকাতা: চোপড়ার ঘটনার আঁচ বাংলার সীমানা ছাড়িয়ে পৌঁছে গিয়েছে দিল্লির রাজনীতির অলিন্দেও। সরব হয়েছেন জে পি নাড্ডা থেকে শুরু করে বিজেপির প্রথম সারির নেতারা। রাজ্যপাল সিভি আনন্দ বোসও এখন রয়েছেন দিল্লিতে। তিনি ইতিমধ্যেই চোপড়ার ঘটনায় রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছেন। আগামিকাল দিল্লি থেকে ফেরার কথা রয়েছে রাজ্যপাল বোসের। বাংলায় ফিরেই চোপড়া ও কোচবিহারে যাওয়ার কথা রয়েছে তাঁর। রাজভবন সূত্রে খবর, দিল্লি থেকে সোজা তিনি পৌঁছে যাবেন উত্তরবঙ্গে। দিল্লি থেকে বাগডোগরা হয়ে কোচবিহার ও চোপড়া উভয় জায়গাতেই যাবেন বাংলার সাংবিধানিক প্রধান।

তবে রাজপালের সফরসূচিতে কোচবিহার ও চোপড়ার কোন কোন জায়গা রয়েছে সে বিষয়টি এখনও জানা যায়নি। যদিও রাজভবন সূত্রে খবর, কোচবিহার ও চোপড়ার আক্রান্তরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সেই সূত্র ধরেই রাজ্যপাল বোস দিল্লি থেকে সরাসরি উত্তরবঙ্গে যাচ্ছেন। উল্লেখ্য, কোচবিহারের মাথাভাঙায় বিজেপির এক মহিলা কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।

জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি ইতিমধ্যেই কোচবিহারে গিয়ে আক্রান্তের সঙ্গে কথা বলেছেন। তারপর গতকাল উত্তর দিনাজপুরের চোপড়াতে এক যুবতীকে জনসমক্ষে বেধড়ক মারধরের অভিযোগে শিউরে উঠেছে বাংলা। চোপড়ার ঘটনায় সোমবারই রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। আর এবার দিল্লি থেকে ফিরেই প্রথমেই উত্তরবঙ্গে যাচ্ছেন তিনি।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা