AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Srijan Bhattacharya: এবার সিপিএম ছাড়ছেন সৃজন? কোন ইঙ্গিত দিচ্ছেন বাবা?

CPIM Leader Srijan Bhattacharya: একুশের বিধানসভা ভোটে এই সৃজনকেই সোজা সিঙ্গুরে পাঠিয়েছিল সিপিএম। জমি আন্দোলনের আঁতুরঘর থেকেই সৃজন শুরু করেছিলেন নির্বাচনী যাত্রা। হারতে হয়েছিল। কিন্তু দমেননি সৃজন। ফের পুরোদমে ধরেছেন ছাত্র-যুব ব্রিগেডের হাত।

Srijan Bhattacharya: এবার সিপিএম ছাড়ছেন সৃজন? কোন ইঙ্গিত দিচ্ছেন বাবা?
কী বলছেন সৃজনের বাবা? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 17, 2026 | 7:03 PM
Share

কলকাতা: দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে ধরেছিলেন এসএফআইয়ের ব্যাটন। একজন ছিলেন রাজ্য সভাপতি, অন্যজন রাজ্য সম্পাদক। সেই জুটির একজন ইতিমধ্যেই দল থেকে অব্যাহতি চেয়ে সোজা চিঠি দিয়েছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে। দলের সিদ্ধান্তের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না, সাফ বলছেন প্রতীক উর রহমান। ইতিমধ্যেই তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। আর সেই রেশই উঠে আসছে সৃজন ভট্টাচার্যের প্রসঙ্গ। যাঁর কাঁধে আবার বর্তমানে সারা ভারত এসএফআইয়ের দায়িত্ব। জল্পনা ভোটের আবহে তিনিও নাকি দল তৃণমূলে যেতে চলেছেন? মুখে কুলপ এেঁটেছে বাম ব্রিগেড। কিন্তু বিতর্ক-জল্পনার মধ্যেই মুখ খুললেন সৃজনের বাবা অরিন্দম ভট্টাচার্য। 

অরিন্দমবাবুর সাফ কথা, ছেলের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। তিনি বিশ্বাস করেন না এরকম কিছু ঘটতে পারে।  টিভি ৯ বাংলার তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এরকম কোনও বিষয় আমি জানি না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ও কোনও দক্ষিণপন্থী দলে যাবে না। আমি তো ভাবছি হঠাৎ এরকম কথা আসছে কেন? প্রতীক-উর আর সৃজন একসঙ্গে ছাত্র রাজনীতি বলে এটা ভাসিয়ে দেওয়া হল? আমি তো এর কোনও কারণ দেখতে পারছি না।” এরপরই তার সংযোজন, “ও বর্তমানে এসএফআইয়ের অল ইন্ডিয়া সেক্রেটারির দায়িত্ব পালন করছে। সেটাই পালন করবে বলে আমি বিশ্বাস করি। গত দু’দিন ওর সঙ্গে আমার কথা হয়নি। কলকাতার বাইরে আছে। কলকাতায় ফিরলে কথা বলব।” 

একুশের বিধানসভা ভোটে এই সৃজনকেই সোজা সিঙ্গুরে পাঠিয়েছিল সিপিএম। জমি আন্দোলনের আঁতুরঘর থেকেই সৃজন শুরু করেছিলেন নির্বাচনী যাত্রা। হারতে হয়েছিল। কিন্তু দমেননি সৃজন। ফের পুরোদমে ধরেছেন ছাত্র-যুব ব্রিগেডের হাত। কিন্তু এই আবহে প্রতীক উর দ্বন্দ্ব যে দলের মতো তাঁর মনেও ব্যথা দিয়েছে তা মানছেন সৃজন। মুখ খুলেছেন সংবাদমাধ্যমে। তবে সরাসরি কিছুই বলতে চাননি। অন্যদিকে তাঁর দলবদল নিয়েও প্রশ্ন করা হলেও কার্যত হেসেই উড়িয়ে দিচ্ছেন।