AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agnimitra on Mamata: ‘নির্মল ঘোষ গ্রেফতার হলে, মমতা বন্দ্যোপাধ্যায়ও…’, তিলোত্তমা কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দাবি অগ্নিমিত্রার

Agnimitra Paul on Mamata Banerjee arrest: নির্মলদের গ্রেফতারি প্রসঙ্গে অগ্নিমিত্রা জানান, কিছুটা হলেও শান্তি পেয়েছেন। তবে, তাঁর মতে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা উচিত। এই বিষয়ে অগ্নিমিত্রা বলেন, "যদি নির্মল ঘোষ গ্রেফতার হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করার দরকার। কারণ সেইসময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন।"

Agnimitra on Mamata: 'নির্মল ঘোষ গ্রেফতার হলে, মমতা বন্দ্যোপাধ্যায়ও...', তিলোত্তমা কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দাবি অগ্নিমিত্রার
অগ্নিমিত্রা পাল-মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 14, 2026 | 2:29 PM
Share

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গ্রেফতারির দাবি তুললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বৃহস্পতিবারই তিলোত্তমা-কাণ্ডে গ্রেফতার করা হয়েছে নির্মল ঘোষ (Nirmal Ghosh) ও সঞ্জীব মুখোপাধ্যায়কে (Sanjib Mukherjee)। তাঁদের বিরুদ্ধে তিলোত্তমার দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। অগ্নিমিত্রার প্রশ্ন, নির্মল ঘোষদের গ্রেফতার করা হলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বাদ যাবেন?

তিলোত্তমা কাণ্ডে গ্রেফতার নির্মল-সঞ্জীব

গত ৯ অগস্ট তিলোত্তমার স্মরণসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, “দয়া করে নতুন কেস চালু করুন। দ্রুত অ্যকশন নিন। আমার যা করার আছে করব। অভয়াকে ভুলিনি। মানুষ জিতিয়েছেন এই কেসের বিচারের জন্য। আমি কমিটেড।” এরপরই নতুন করে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় ও সোমনাথ দে-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিলোত্তমার বাবা। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার সকালে নির্মল ঘোষকে গ্রেফতার করে পুলিশ। তারপর রাতে সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। এখনও অধরা সোমনাথ দে।

কী বললেন অগ্নিমিত্রা?

নির্মলদের গ্রেফতারি প্রসঙ্গে অগ্নিমিত্রা জানান, কিছুটা হলেও শান্তি পেয়েছেন। তবে, তাঁর মতে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা উচিত। এই বিষয়ে অগ্নিমিত্রা বলেন, “যদি নির্মল ঘোষ গ্রেফতার হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করার দরকার। কারণ সেইসময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কথা বলতে বলতে ঝাড়গ্রাম থেকে বিনীত গোয়েলের সঙ্গে এসেছিলেন। তিনি কেন বলেননি ৬টার পর পোস্টমর্টেম হয় না। দেহ রেখে দাও। বরং তিনি চেষ্টা করেছেন পুলিশকে ঘুষ খাইয়ে, অভয়ার বাবা-মায়ের মুখ চুপ করে দিতে। যদি প্রশ্নের উত্তর নির্মলবাবুকে গ্রেফতার করে দিতে হয়, যদি সোমনাথবাবুকে গ্রেফতার করার দাবি রাখি, তাহলে মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা দরকার বলে মনে হয়।”

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা