Kunal on Ritabrata: ‘কালো টাকা হলে কেন TMC-র ফান্ডে ভোটে লড়েছিলেন?’, ঋতব্রতকে একহাত নিলেন কুণাল
Kolkata: তাঁর আরও সংযোজন, "আর এই সইটা যেন আবার না বলে আমি করিনি। তুমি আজ বাজার গরম করছ MLA হওয়ার পর? তাহলে টাকা নিলে কেন যদি খারাপ থাকে? তুমি টাকা ফেরত দাও। দেশের আইন অনুযায়ী যদি নির্বাচনে কালো টাকা ব্যবহার হয়ে থাকে, তাহলে নির্বাচনটাই বেআইনি। তাই টাকা ফেরত দিয়ে তবে তো সাধু সাজবে ভাই। চূড়ান্ত চক্রান্তের জালে দাঁড়িয়ে। আসলে তৃণমূলকে চাপে ফেলতে বিশ্বাসঘাতকরা এই কাজ করছে।"

কলকাতা: তৃণমূলের (TMC) তহবিল নিয়ে সংঘাত চরমে। তৃণমূল বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের (Ritabrata Bandyopadhyay) ভূমিকা নিয়ে ফের সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কথা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর প্রশ্ন, তৃণমূলের ফান্ডে কালো টাকা হলে কেন সেই টাকা ব্যবহার করে ভোটে লড়েছিলেন? বিধায়কের দাবি, ঋতব্রতর নির্বাচনী খরচরের ২৬ লক্ষের মধ্যে ২৫ লক্ষই পার্টি দেয়। টাকা যদি খারাপ হয় সেই টাকা নিলেন কেন? এই প্রশ্ন তুলে সরব কুণাল। এরপরই টাকা ফেরতের দাবি জানিয়েছেন তিনি।
কুণাল ঘোষ কী বলেছেন?
রবিবার সাংবাদিক বৈঠক থেকে বেলেঘাটার তৃণমূল বিধায়ক বলেন, “ঋতব্রত পার্টির অ্যাকাউন্ট, পার্টির টাকা নিয়ে প্রশ্ন করছে। যে ঋতব্রত ২৬ লক্ষ ৮৬ হাজার টাকা নির্বাচনে খরচা করেছে। তার মধ্যে ২৫ লক্ষ টাকা দলের সেই অ্যাকাউন্ট থেকে এসেছে। যা নিয়ে সেই লোকটা প্রশ্ন করছে।” তাঁর আরও সংযোজন, “আর এই সইটা যেন আবার না বলে আমি করিনি। তুমি আজ বাজার গরম করছ MLA হওয়ার পর? তাহলে টাকা নিলে কেন যদি খারাপ থাকে? তুমি টাকা ফেরত দাও। দেশের আইন অনুযায়ী যদি নির্বাচনে কালো টাকা ব্যবহার হয়ে থাকে, তাহলে নির্বাচনটাই বেআইনি। তাই টাকা ফেরত দিয়ে তবে তো সাধু সাজবে ভাই। চূড়ান্ত চক্রান্তের জালে দাঁড়িয়ে। আসলে তৃণমূলকে চাপে ফেলতে বিশ্বাসঘাতকরা এই কাজ করছে।”
এখানে উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করতে চেয়ে আবেদন করেছিল ঋতব্রতরা। দলেরই তহবিলের লেনদেন বন্ধ করতে চেয়ে পুলিশেরও দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। সেই নিয়েই একহাত নিলেন কুণাল।
