AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Death at rail track: মোবাইলে ‘গেম’ খেলাই ছিল নেশা! রাতের অন্ধকারে ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই যুবকের

Death at rail track: শিয়ালদহ থেকে বজবজের দিকে যাচ্ছিল এমন একটি ট্রেনের ধাক্কায় ঘটে এই দুর্ঘটনা। বেশ কিছুক্ষণ দুজনের দেহ লাইনের ধারেই পড়েছিল বলে অভিযোগ।

Death at rail track: মোবাইলে 'গেম' খেলাই ছিল নেশা! রাতের অন্ধকারে ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই যুবকের
আকড়া স্টেশনে মৃত্যুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 29, 2023 | 9:33 AM
Share

বজবজ: মোবাইলের গেম-এর নেশাই কাল হল! ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের। বৃহস্পতিবার রাতে বজবজ-শিয়ালদহ শাখার মহেশতলার কাছে দুজনের দেহ পড়ে থাকতে দেখেন রেল যাত্রীরা। আকড়া পশ্চিম কেবিনের কাছেই রেললাইনে বসে ওই দুই যুবক মোবাইলে ‘গেম’ খেলছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সেই সময়েই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দুজনের।

রাত ১০ টা নাগাদ ওই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। শিয়ালদহ থেকে বজবজের দিকে যাচ্ছিল এমন একটি ট্রেনের ধাক্কায় ঘটে এই দুর্ঘটনা। বেশ কিছুক্ষণ দুজনের দেহ লাইনের ধারেই পড়েছিল বলে অভিযোগ। এমনকী মৃতদেহের ওপর দিয়েও ট্রেন যেতে থাকে। এরপরই স্থানীয়রা দেখতে পেয়ে ভিড় জমায়। খবর দেওয়া হয় রেল পুলিশকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশের আধিকারিকরা। মৃত এক যুবক ওই এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে, অপর একজন আকড়া ফটকের বাসিন্দা। মৃতদের মধ্যে এক যুবকের নাম জানা গিয়েছে শেখ চাঁদ। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, প্রায় প্রতিদিনই কাজ থেকে রাতের ট্রেনে ফিরতেন তিনি। ওই দুই যুবককে বসে গেম খেলতে দেখেছেন একাধিকবার। তাঁদের সতর্কও করতেন তিনি।

কখনও ভিডিয়ো দেখতে গিয়ে, কখন রিল বানাতে গিয়ে, কখনও গেম খেলতে গিয়ে এভাবে প্রাণ হারানোর ঘটনা আগেও ঘটেছে একাধিকবার। মহেশতলাতেও একই ঘটনার পুনরাবৃত্তি।

Follow Us
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?