ECI VS TMC: মাধুরীর গানে ভোটারদের বার্তা কমিশনের, ‘অনেকে রাগে জ্বলতে পারে’, কটাক্ষ তৃণমূলকে?
Wb Assembly Election 2026: দক্ষিণ কলকাতার ডিইও-র সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট করা হয়েছে। যেখানে মাধুরী ও আমিরের সিনেমার গানের একটি লিঙ্ক দেওয়া হয়েছে। গানটি হল "হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে/ ইয়ার জ্বলনে ওয়ালে কো জ্বালায়েঙ্গে..." । পোস্টের ক্যাপশনে লেখা, "সকল মা, বোন এবং ভাইদের নির্ভয়ে স্বাধীনভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে।

দক্ষিণ কলকাতার ডিইও-র সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট করা হয়েছে। যেখানে মাধুরী ও আমিরের সিনেমার গানের একটি লিঙ্ক দেওয়া হয়েছে। গানটি হল “হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে/ ইয়ার জ্বলনে ওয়ালে কো জ্বালায়েঙ্গে…” । পোস্টের ক্যাপশনে লেখা, “সকল মা, বোন এবং ভাইদের নির্ভয়ে স্বাধীনভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। যদিও কিছু লোক এতে ক্ষুব্ধ হয়ে জ্বলতে পারে। গুণ্ডা, দাগী অপরাধীরা সাবধান। নিজেদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বার্নল এবং বোরোলিন মজুত রাখুন। নইলে উত্তাপ এতটাই তীব্র হবে যে আপনারা ভেতর থেকে পুড়ে যাবেন।”
এরপরই ভোটারদের উদ্দেশে দক্ষিণ কলকাতার ডিইও-র বার্তা ছাপ্পাহীন, ভয়মুক্ত, শান্তিপূর্ণ ভোট হবে। একইসঙ্গে হুঁশিয়ারি, “যে কেউ এই মিশনে বাধা দেবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেখানে বার্নল এবং বোরোলিনও কোনও কাজে আসবে না।” রাজনৈতিক মহল বলছে, তৃণমূলের উদ্দেশেই যে এই হুঁশিয়ারি তা স্পষ্ট।
এদিকে, গতকালই ভবানীপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সাধারণ পর্যবেক্ষক তাপস রায়। চা বিক্রেতা থেকে পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলব। কোথাও কোনও ভয়ের পরিবেশ রয়েছে কিনা তা বোঝার চেষ্টা করেন। অবৈধ পোস্টার বা প্রচার সামগ্রী খুলে নিতে পরামর্শ দেন রাজনৈতিক দলগুলিকে। হিংসা নয়, ভীতি প্রদর্শন নয়, নয় বুথ জ্যামিং। সকলের মধ্যে এই বার্তাই প্রচার করলেন তাপস রায়। প্রয়োজনে সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।
