AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal NEWS Live Updates: সিট গঠন, মুখ্যসচিবের কাছে রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী

| Edited By: | Updated on: Aug 20, 2026 | 10:48 AM
Share

LIVE Updates: বেপাত্তা মির্জা গালিব স্ট্রিটের অভিশপ্ত 'শিখা ইন' হোটেলের মালিক বীরেশ্বর মিত্রের। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। বিরেশ্বর মিত্রের অন্য একটি হোটেলের ম্যানেজার ও কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সিট গঠন করেছে। এই ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী। 

West Bengal NEWS Live Updates: সিট গঠন, মুখ্যসচিবের কাছে রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী
বিল্ডিংয়ের প্রবেশপথImage Credit: TV9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 20 Aug 2026 10:48 AM (IST)

    Amit Shah: আজ বঙ্গে শাহ

    • আজ শিলিগুড়ি যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
    • যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • সূত্রের খবর, রাতেই দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবেন অমিত শাহ।
    • শুক্রবার ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে কাওয়াখালিতে একটি প্রদর্শনীর সূচনা করবেন শাহ। পাশাপাশি সেখানে যুবসমাজের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি।
    • সীমান্তবর্তী জেলা প্রশাসন গুলিকে নিয়ে ফের জরুরী বৈঠকে বসবেন অমিত শাহ, উত্তরবঙ্গে ভারতীয় সোনার যে ইউনিট রয়েছে সেই সেনা আধিকারিকদের নিয়ে আলাদা করে বৈঠক হতে পারে।
  • 20 Aug 2026 10:45 AM (IST)

    Kolkata Fire: আজ থেকে শুরু হচ্ছে অভিযান

    লাইসেন্স বিভাগকে যুক্ত করে ১৬টি বরোতে যৌথ তদন্ত কমিটির অভিযান, আজ থেকে হোটেল-বাজারে সরেজমিনে নজরদারি, প্রশ্ন হুঁশ ফেরা নিয়ে। কলকাতা শহরে বাণিজ্যিক আবাসন, হোটেল, বাজার-সহ যেখানে নিয়মিত বহু মানুষের জমায়েত হয়, সেই সমস্ত জায়গায় এবার শুরু হচ্ছে বিশেষ নজরদারি।

  • 20 Aug 2026 10:43 AM (IST)

    Flood Situation: ভাবাচ্ছে পশ্চিমাঞ্চলের বন্যা পরিস্থিতি

    বৃষ্টি কমলেও এখনও পশ্চিমাঞ্চলের জেলাগুলোর পরিস্থিতি নিয়ে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। বানভাসি বাঁকুড়া, দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা। কোথাও কোথাও একতলা বাড়ি সমান জল। চরম দুর্যোগে বাসিন্দারা। তবে আশার আলো এটাই, রাজ্য সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৩৭,৮২৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। এছাড়া মাইথন জলাধার থেকে ৬,০০০ কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৩৬,০০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে এবং উচ্চ অববাহিকার জলাধারগুলি থেকে জল ছাড়ার পরিমাণ না বাড়লে নিম্নে দামোদর তীরবর্তী জেলাগুলির বন্যা পরিস্থিতির আরও দ্রুত উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

  • 20 Aug 2026 10:41 AM (IST)

    LOP On Fire: দায় এড়ালে চলবে না: ঋতব্রত

    • হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল নিয়ে এবার মুখ খুললেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
    • তিনি বললেন, “আগের সরকারের দোষ ত্রুটি ছিল বলেই, মানুষ নতুন সরকার এনেছে। ১০০ দিন পার, এখন আর অন্যকে দোষ দিয়ে দায় এড়ালে চলবে না। অবিলম্বে ক্র্যাক ডাউন জরুরি। নতুন সরকারকে তো এবার নিশ্চিত করতে হবে।” নতুন সরকারের ‘ব্যর্থতা’ তুলে ধরলেন তিনি।
  • 20 Aug 2026 10:36 AM (IST)

    Kolkata Fire: তদন্তে এবার সিট

    • কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মৃত ৯, রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী।
    • একটি সিট গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী
    • মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্টও চলব করেছেন।
    • রিপোর্ট চাওয়া হয়েছে দমকলের ডিজির কাছেও।
    • সূত্রের খবর, তদন্ত রিপোর্ট হাতে পেয়েই পরবর্তী সিদ্ধান্ত নেবে নবান্ন

২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত বেপাত্তা মির্জা গালিব স্ট্রিটের অভিশপ্ত ‘শিখা ইন’ হোটেলের মালিক বীরেশ্বর মিত্রের। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। বিরেশ্বর মিত্রের অন্য একটি হোটেলের ম্যানেজার ও কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সিট গঠন করেছে। এই ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী।

Published On - Aug 20,2026 10:33 AM

Follow Us