West Bengal News LIVE Update: ১ জুন থেকে প্রত্যেককে ৩০০০ টাকা করে দিতেই হবে, দাবি তুললেন কুণাল
Todays News LIVE: অপরদিকে, আজ মায়াপুরের ইস্কন মন্দিরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল এগারোটায় সেখানে যাবেন তিনি। পুজো করবেন গোশালায়। তাঁর সফর ঘিরে তৎপরতা তুঙ্গে। এরপর মুখ্যমন্ত্রী মায়াপুর থেকে ফিরে ডুমুরজলা থেকে কোলাঘাট যাবেন। সেখান থেকে কাঁথি।

আর রেইড রোড নয়। এবার ব্রিগেডে পালিত হবে ইদ। সেই নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই মতো ব্রিগেডে পালিত হচ্ছে ইদ। সেখানেই নামাজ শুরু হয়েছে।
অপরদিকে, আজ মায়াপুরের ইস্কন মন্দিরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল এগারোটায় সেখানে যাবেন তিনি। পুজো করবেন গোশালায়। তাঁর সফর ঘিরে তৎপরতা তুঙ্গে। এরপর মুখ্যমন্ত্রী মায়াপুর থেকে ফিরে ডুমুরজলা থেকে কোলাঘাট যাবেন। সেখান থেকে কাঁথি।
এদিকে সরকারের পালাবদল হতেই দেখা যাচ্ছে তৃণমূলের বহু তাবড় নেতা-সাংসদরা মুখিয়ে রয়েছেন বিজেপিতে যোগদানের জন্য়। কেউ কেউ পূর্বের দলের উপর ক্ষোভ উগরে দিয়েছেন। এই পরিস্থিতিতে আজ বঙ্গ রাজনীতির জল কোনদিকে গড়ায় আপাতত সেই দিকেই থাকবে সারাদিনের নজর।
LIVE NEWS & UPDATES
-
বাহারুল ইসলামের বাড়িতে CID
ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল নেতা বাহারুল ইসলামের বাড়িতে CID এর তদন্তকারী দল। বিধানসভায় সই কেলেঙ্কারির ঘটনায় CID-র তদন্তকারীরা বাহারুলের বাড়িতে আসে বলে খবর। বিরোধী দলনেতার প্রস্তাবনায় তৃণমূলের বিধায়ক লিস্টে বাহারুলের সই থাকলেও, নিজে সেই সই করেনি বলে খবর। সই বিষয়ক তথ্য সংগ্রহে এদিন বাহারুলের বাড়িতে CID এর তদন্তকারী দল আসে বলে খবর।
-
কলকাতা হাইকোর্টে মামলা করলেন জেলবন্দি সুজিত
কলকাতা হাইকোর্টে মামলা করলেন জেলবন্দি সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চ্যালেঞ্জ করে ইডির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী। বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে শুক্রবার এই মামলার শুনানি হতে পারে।
-
-
কাকলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বড় সিদ্ধান্ত নিলেন কল্যাণ
কাকলি-কল্যাণ তরজা অব্যাহত। একদিকে কাকলি ঘোষ দস্তিদার লোকসভার অধ্যক্ষের দ্বারস্থ হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে, তৃণমূলেরই সাংসদ কল্যাণ কার্যত বড় হুঁশিয়ারি দিলেন কাকলিকে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে কাকলির বিরুদ্ধে কী পদক্ষেপ করবেন, সে কথা জানিয়ে দিলেন কল্যাণ।
বিস্তারিত পড়ুন: ‘উনি কেন প্রিভিলেজড’, এবার কাকলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বড় সিদ্ধান্ত নিলেন কল্যাণ
-
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে পরিবারের সদস্য বলতে ঠিক কাদের বোঝানো হচ্ছে জানেন?
১২ পাতা। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দেখে রীতিমতো ঘাবড়ে যাচ্ছেন সাধারণ উপভোক্তারা। ফর্মে বিস্তারিতভাবে জানতে চাওয়া হয়েছে পরিবার সংক্রান্ত একাধিক তথ্য। কেবল পরিবার সংক্রান্ত নয়, পরিবারের প্রত্যেক সদস্যের বিস্তারিত তথ্য, একেবারে খুঁটিনাটি বিষয় জানাতে হবে আবেদনকারীকে। জানাতে হবে তাঁর পরিবারে কত জন সদস্য, সদস্যরা কী করেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, ভোটার তালিকার ডিটেলস, রেশন কার্ডের ডিটেলস, তাঁদের স্বাস্থ্য বিমা, আয়-পেশা ইত্যাদি একাধিক বিষয়।
বিস্তারিত পড়ুন: অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে পরিবারের সদস্য বলতে ঠিক কাদের বোঝানো হচ্ছে জানেন? এখানেও বড় টুইস্ট
-
Arup Chakraborty: ইস্তফা ‘বিদ্রোহী’ অরূপের
বুধবার তিনি মিউনিসিপ্যালিটি অ্য়াকাউন্টস কমিটির পদে ইস্তফা দিয়েছেন। সাংবাদিকদের সামনে তখনই আভাস দিয়েছিলেন, দল বললে তিনি মুখপাত্রের পদও ছাড়বেন। রাত পোহাতেই তৃণমূলের মুখপাত্রের পদ ছাড়লেন অরূপ চক্রবর্তী। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এসে একেবারে দলের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ অরূপ। তৃণমূলে থেকেই তিনি স্বীকার করলেন, দলে একাধিক রোগ রয়েছে। আর সেই রোগ সারাতে দেয়নি দলেরই কম্পাউন্ডাররা।
বিস্তারিত পড়ুন: মমতার কাছে দলের অসুখ পৌঁছতে দেননি কম্পাউন্ডাররাই! মুখপাত্র পদ থেকে ইস্তফা দিয়েই কাদের কথা বললেন অরূপ চক্রবর্তী?
-
-
Sougata Roy: সৌগতকে কাঁচা ডিম
তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়কে উদ্দেশ করে চোর স্লোগান। শুধু তাই নয়, তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় কাঁচা ডিম। উত্তর ২৪ পরগনার নিমতা থানার সামনেই ঘটল এই ঘটনা, চরম বিশৃঙ্খলা। তাঁর উদ্দেশে জনতার ভিড়ের মধ্যে থেকে বলা হয়, “এই বুড়ো চোর…” যখন এই পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত পুলিশ। তখনই ভিড়ের মাঝে সৌগতকে লক্ষ্য করে ডিম ছোড়েন একজন।
বিস্তারিত পড়ুন: ‘সবে ট্রেলার, পিকচার এখনও বাকি হ্যয়’, ভরা রাস্তায় সৌগত রায়কে কাঁচা ডিম ছুড়ল জনতা
-
কল্যাণের বিরুদ্ধে স্পিকারের দ্বারস্থ কাকলি
নিজেরই দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ করলেন কাকলি ঘোষ দস্তিদার। কল্যাণের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ তুলেছেন তিনি। কাকলির অভিযোগ, সংসদের ভিতরে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে স্পিকার (Speaker Om Birla) যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, অভিযোগপত্রে সেই আবেদন করেছেন কাকলি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এটা আসলে আফটারশক। এদিকে, নিজেরই দলের সাংসদের বিরুদ্ধে কাকলির এই পদক্ষেপ তৃণমূলের অন্দরের ফাঁটল আরও চওড়া হল বলেই মনে করছেন রাজনীতির বিশ্লেষকরা।
-
৪৫০ গরুকে সেবা
গো-সেবা ও পুজো করতে মায়াপুরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
৪৫০ গরুকে যাতে মুখ্যমন্ত্রী খাওয়াতে পারেন এই প্রস্তুতি রাখা রয়েছে।
গরুর জন্য তরমুজ, আম- আরও নানা ফল, ঘাস এগুলো রাখা রয়েছে।
-
১২ পাতার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বুঝতে না পারলে কী করবেন?
বারো পাতার অন্নপূর্ণা যোজনার ফর্ম (Annapurna Yojana) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই ফর্ম ডাউনলোড (Form Download) করাও যাচ্ছে। শুক্রবার থেকেই অনেকেই ফর্ম ফিলআপ করা শুরু হয়ে যাবে। এক্ষেত্রে ফর্মফিলাপ করার সময় যদি কারও কোনও প্রশ্ন থাকে, কিংবা বুঝতে না পারেন তাহলে তাঁরা কী করবেন? কোথায় গেলে সুরাহা হবে?
বিস্তারিত পড়ুন: ১২ পাতার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বুঝতে না পারলে কার কাছে যাবেন, জানুন
-
বিজেপি কর্মীর চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ
তোলাবাজির প্রতিবাদ করায় শেঠ লাল যাদব নামে বছর ৭২ এর এক বিজেপি কর্মীর চোখে বস্তা ফুটো করার হুক ঢুকিয়ে উপড়ে ফেলার চেষ্টা।
ঘটনায় ওই কর্মীর একটি চোখ নষ্ট হওয়ার পথে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসা না হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে নেপালের একটি আই হসপিটালে।
সেখানেই তাঁর চোখে অস্ত্রোপচার করা হবে বলে পরিবার সূত্রে খবর।
-
লুকিয়ে-লুকিয়ে ভারতে ঢোকা বাংলাদেশিদের রুখতে আরও বড় পদক্ষেপ সরকারের
ট্রিপল ডি (D), অর্থাৎ ডেডেক্ট-ডিলিট-ডিপোর্ট! আপাতত বাংলাজুড়ে শুরু হয়েছে তারই ব্যবস্থা। বেআইনিভাবে ভারতে ঢুকে পড়া বাংলাদেশিদের উদ্দেশে কড়া পদক্ষেপ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার (holding centre)। ফলে নিজেদের দেশে ফিরে যেতে হিড়িক বেড়েছে অবৈধ ভাবে আসা বাংলাদেশিদের। এই আবহের মধ্যে ফের একবার বড় পদক্ষেপ শুভেন্দু অধিকারীর। আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষাকে আরও নিবিড় ও নিশ্ছিদ্র করতে বড়সড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার (West bengal Goverment)। প্রথমবারের পর ফের একবার নতুন পর্যায়ে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-কে জমি হস্তান্তর করল নবান্ন। এর ফলে এখনও পর্যন্ত বিএসএফ-কে হস্তান্তরিত মোট জমির পরিমাণ বেড়ে দাঁড়াল ১৪২.৭৯ একর। এই জমিতে মূলত বিএসএফ-এর নতুন আউটপোস্ট (BOP) এবং কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে, যা ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাকে আরও সুরক্ষিত করে তুলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
বিস্তারিত পড়ুন: India-Bangladesh Border: শুধু হোল্ডিং সেন্টার নয়, লুকিয়ে-লুকিয়ে ভারতে ঢুকে পড়া বাংলাদেশি রুখতে আরও বড় পদক্ষেপ শুভেন্দুর সরকারের
-
মায়াপুরে যাবেন শুভেন্দু অধিকারী
-
সীমান্তে ১৫ কিমির মধ্যে সব বেআইনি নির্মাণে বুলডোজ়ার
বেআইনি নির্মাণে (Illegal Construction) চলছে বুলডোজ়ার। বাংলায় বিজেপি (BJP in West Bengal) ক্ষমতায় আসার পর থেকেই বেআইনি নির্মাণগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) স্পষ্ট বার্তা কোনওরকম বেআইনি নির্মাণ রাখা হবে না রাজ্যে। সেক্ষেত্রে কেন্দ্রের বুলডোজ়ার নীতি গ্রহণ করেছে এ রাজ্যের ডবল ইঞ্জিন সরকার। এবার বেআইনি নির্মাণ নিয়ে আরও কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। বেআইনি নির্মাণে ‘জ়িরো টলারেন্স’-এর বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
বিস্তারিত পড়ুন: Amit Shah: সীমান্তে ১৫ কিমির মধ্যে সব বেআইনি নির্মাণে বুলডোজ়ার, কড়া নির্দেশ অমিত শাহের
-
তৃণমূল নেতার পাটক্ষেত থেকে উদ্ধার ২ কোটি ২৪ লক্ষ
পাটক্ষেতে তল্লাশি করেছিলেন পুলিশ আধিকারিকরা। তৃণমূল পুরপ্রধানের দেখানো এলাকায় মাটি খুঁড়তেই রীতিমতো চোখ ধাঁধিয়ে যায় পুলিশের। বস্তাভর্তি কোটি কোটি টাকা উদ্ধার হয়। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। মঙ্গলবার বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের গ্রেফতার হওয়ার পর প্রথমে ৮০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। তারপরও গোটা রাত ধরে চলে তল্লাশি। বাদুড়িয়া থানার পুলিশ সূত্রে জানা গেল মোট ২ কোটি ২৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।
Published On - May 28,2026 8:56 AM
