West bengal News: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় SIT গঠন, গ্রেফতার হোটেল মালিকের ছেলে
West bengal News live Updates: জানা গিয়েছে, ভোররাতে হোটেলের এক তলায় বিদ্যুত সরবরাহের এনসিবিতে হঠাৎ আগুন দেখতে পান হোটেলের কর্মীরা। তারপরই চিৎকার, ডাকাডাকি শুরু করেন তাঁরা। কিন্তু, ততক্ষণে আগুন পুরো ছড়িয়ে পড়ে হোটেলের বিল্ডিংয়ে। মৃত্যু ছয়জনের।

সোমবার প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা। সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। আর তেমনটাই হল। সপ্তাহের শুরুর দিন আকাশের মুখ ভার। কালো মেঘে ঢেকে পুরো আকাশ। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। হাওয়া অফিস বলছে, বর্তমানে কলকাতার ঠিক উপরেই অবস্থান করছে নিম্নচাপ। এর জেরে আরও বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় ১১৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা মহানগরে।ঘণ্টায় ২০-৩০ মিলিমিটার বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতায়। যত সময় যাবে বৃষ্টির তীব্রতা বাড়বে।
তারাপীঠ থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে পুকুরের ধারে অবস্থিত হোটেলে লাগল আগুন। সোমবার সেই হোটেলেই ভোররাতে আচমকা আগুন লাগে। জানা গিয়েছে, ভোররাতে হোটেলের এক তলায় বিদ্যুত সরবরাহের এনসিবিতে হঠাৎ আগুন দেখতে পান হোটেলের কর্মীরা। তারপরই চিৎকার, ডাকাডাকি শুরু করেন তাঁরা। কিন্তু, ততক্ষণে আগুন পুরো ছড়িয়ে পড়ে হোটেলের বিল্ডিংয়ে। মৃত্যু ছয়জনের।
LIVE NEWS & UPDATES
-
Tarapith: তারাপীঠের অগ্নিকাণ্ডের তদন্তে সিট
- তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় সিট গঠন।
- রামপুরহাটের SDPOএর নেতৃত্বে সিট গঠন।
- হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।
- হোটেল মালিকের ছেলে আশিস কল্যাণ পালকে গ্রেফতার করা হয়েছে।
- দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে ।
-
CM Suvendu Adhikari: আমরা বাংলায় শিল্পের জন্য ল্যান্ড পার্চেস পলিসি চালু করেছি: শুভেন্দু
- পালাবদলের পর প্রথমবার পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- শিল্পায়নের জন্য আমরা সবরকম সাহায্য করব, পুরুলিয়ায় দাঁড়িয়ে বললেন শুভেন্দু।
- তিনি জানান, গত ১০০ দিনে বাংলায় একাধিক শিল্প এসেছে।
- কর্মসংস্থানের জন্য শিল্পায়ন খুবই গুরুত্বপূর্ণ।
- আমরা জোর করে শিল্পের জন্য জমি অধিগ্রহণ করব না, আমরা ল্যান্ড পার্চেস পলিসি চালু করেছি। ল্যান্ড পুলিং পলিসি চালু করেছি। চাষিদের থেকে জমি নিয়ে ল্যান্ড ডেভলপমেন্টও চালু করব: শুভেন্দু
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন পুরুলিয়ার রঘুনাথপুরে ৪,০০০ কোটি টাকা ব্যয়ে ‘অমিত মেটালিক্স’ ইস্পাত কারখানার শিলান্যাস ও মানবাজারে জাইকা পানীয় জল প্রকল্পের সূচনা করেন।
-
-
Suvendu Adhikari: তারাপীঠে হোটেলে বিধ্বংসী আগুনে মৃত বেড়ে ৯, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
- বীরভূমের তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৯। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
- মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা ও বিপর্যয় মোকাবিলা থেকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর।
-
Suvendu Adhikari: পরিযায়ী শ্রমিকরা ফিরে আসুন, শিল্পে ভরিয়ে দেব: মুখ্যমন্ত্রী
- সোমবার পুরুলিয়ার মানবাজারে জলপ্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- সেখানে বক্তব্য রাখতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “পরিযায়ী শ্রমিকেরা ফিরে আসুন। শিল্পে ভরিয়ে দেব। কয়েকদিন আগে মেজিয়ায় শিল্পের শিলান্যাস করেছি। ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। আজ অমিত মেটালিকসে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভূমিপূজন করব। এই কারখানাতেও ১০ হাজার মানুষের কাজ হবে।”
- বালির দাম একটু বেশি হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যাঁরা করবেন, তাঁরা ১২০০ টাকা করে বালি পাবেন। সব বালি ঘাটকে বৈধ করব। সিন্ডিকেট বন্ধ করব: শুভেন্দু
- যে ৩০ লাখ বাড়ি আমরা দেব, তাতে কেউ যদি এক টাকা চায় আমাকে খবর দেবেন: শুভেন্দু
- পুরুলিয়াতেও মিড ডে মিল রান্না করবে ইসকন। রান্নার দিদিদের কাজ যাবে না। সপ্তাহে দু’দিন শিশুদের ডিমও দেব: শুভেন্দু
- অনেক আশা স্বপ্ন নিয়ে আপনারা আমাদের জিতিয়েছেন। আমরা নরেন্দ্র মোদীর গ্যারান্টি পূরণ করব। এক বছর পর আপনাদের সঙ্গে পরীক্ষায় বসব। যদি ১০ এ ৯ না পাই, তাহলে বলবেন: শুভেন্দু
-
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা’ নিয়ে সব বিভ্রান্তি কাটিয়ে দিলেন মন্ত্রী, আজ থেকে কত মহিলার অ্যাকাউন্টে ঢুকবে টাকা?
- আজ (১৭ অগস্ট) শুভেন্দু-সরকারের একশো দিন পূর্ণ হল। আর নতুন সরকারের ১০০তম দিনে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।
- এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, অগস্টে অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা টাকা পাচ্ছেন।
- আজ (সোমবার) থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। আগামী ২০ অগস্ট পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।
বিস্তারিত পড়ুন: আজ থেকে কত মহিলার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা, জানিয়ে দিলেন মন্ত্রী
-
-
‘পটপট করে আওয়াজ…আমার উল্টোদিকের ৭ জন মরে গেছে,ভগবান বাঁচিয়েছেন’
রাতে হোটেলের ভিতর নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন সকলে। কারও প্ল্যান ছিল পরের দিন তারাপীঠে পুজো দেওয়ার, কেউ আবার পুজো দিয়ে ফেলেছেন বাড়ির ফেরার অপেক্ষায় ছিলেন। কিন্তু গভীর রাতে এমন হাড়হিম ঘটনা ঘটবে কল্পনারও বাইরে।
বিস্তারিত পড়ুন: Tarapith Hotel Fire: ‘পটপট করে আওয়াজ…আমার উল্টোদিকের ৭ জন মরে গেছে,ভগবান বাঁচিয়েছেন’, তারাপীঠের হোটেলের হাড়হিম অভিজ্ঞতা বললেন আবাসিক
-
তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ অনেকে! মৃত অন্তত ৬
ভোররাত। তখন সকলে ঘুমে আচ্ছন্ন। শ্রাবণ মাসের শেষ সোমবার কেউ হয়তো মা তারাকে পুজো দিতে এসেছিলেন, কেউ আবার ঘুরতে গিয়েছিলেন, আবার কেউ ছিলেন দিন আনা দিন খাওয়া মানুষজন। কিন্তু, সোমবারের সকালটা যে আর দেখা হবে না, তা কেই বা জানত।
বিস্তারিত পড়ুন: Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ অনেকে! মৃত অন্তত ৬
-
ভেসে যাবে আজ কলকাতা
-
তারাপীঠে ভয়াবহ আগুন, রামপুরহাটের বিজেপি বিধায়ক বিস্ফোরক বার্তা দিলেন…
-
ঝাড়গ্রামে ভয়ঙ্কর পরিস্থিতি
টানা বৃষ্টির জেরে তারাফেনী ও ডুলুং নদীর জলস্তর বৃদ্ধি। একদিকে তারাফেনী ঢোলভাঙা কজওয়ে পুরোপুরি জলের তলায় চলে গেছে। পাশাপাশি বিনপুর ১ ও ২ নম্বর ব্লকের একাধিক গ্রামের সঙ্গে ঝাড়গ্রাম জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।পাশাপাশি বাঁকুড়ার রাইপুরের ঢেকো, মেলেড়া ও ধানাড়া অঞ্চলের সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বন্ধ।
-
দুর্যোগ! সারাদির তুমুল বৃষ্টি হবে এই সব জায়গায়
বঙ্গোপসাগরে জন্ম হওয়া নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে অতিগভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ধীরে ধীরে সেটি প্রবেশ করছে স্থলভাগে। বর্তমানে এর অবস্থান কলকাতার ঠিক মাথার উপর। ধীরে ধীরে সেটি দক্ষিণবঙ্গ হয়ে সরে যাবে ঝাড়খন্ডের দিকে। তবে, তার জেরে ভাসবে বাংলা। শুধু তাই নয়, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা বাতাসও। বাজ পড়লে কংক্রিটের নিচে আশ্রয় নেওয়ার পরামর্শ আবহবিদের।
Published On - Aug 17,2026 11:07 AM
