West Bengal NEWS Live Updates: সস্ত্রীক কালীঘাটে পুজো দিলেন গৌতম আদানি, আজ নিউটাউনে হাসপাতালের শিলান্যাস
West Bengal NEWS Live Updates: জরুরি শুনানির আবেদন মেনে নাম-প্রতীক ফ্রিজ ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা তালিকাভুক্ত করল সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে শুনানি। একনজরে দেখুন আজকের খবর...

রাজ্যের শিল্পায়নে বড় পদক্ষেপ। আজ আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি নিউটাউনে হাসপাতালের শিলান্যাস করবেন। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলিপুরে সৌজন্য বৈঠক রয়েছে গৌতম আদানির। সকালে তিনি স্ত্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন গৌতম আদানি। এদিকে, জরুরি শুনানির আবেদন মেনে নাম-প্রতীক ফ্রিজ ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা তালিকাভুক্ত করল সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে শুনানি। একনজরে দেখুন আজকের খবর…
LIVE NEWS & UPDATES
-
Weather Update: আজ টালমাটাল ৬ জেলা
ঘূর্ণিঝড় নয়,অতি গভীর নিম্নচাপ রূপেই স্থলভাগে ঢুকেল পড়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সেই নিম্নচাপ। বুধবার রাতেই বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়েছে স্থলভাগে। বর্তমানে অন্ধ্র উপকূলে রয়েছে অবস্থান। আর এর প্রভাবে আজও বৃষ্টি হবে বলার অপেক্ষা রাখে না। হাওয়া অফিস বলছে, আজই সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে রাজ্যে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শুক্রবার পর্যন্ত।
বিস্তারিত পড়ুন: রাতেই স্থলভাগে ঢুকেছে, ঝোড়ো হাওয়া বৃষ্টিতে আজ টালমাটাল ৬ জেলা, পরিস্থিতি স্বাভাবিক কবে হবে জানাল হাওয়া অফিস
-
SC: আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা তালিকাভুক্ত
সুপ্রিম কোর্টে মানা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন। জরুরি শুনানির আবেদন মেনে নাম-প্রতীক ফ্রিজ ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা তালিকাভুক্ত করল সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে শুনানি। উপনির্বাচনের আগে নাম প্রতীক ইস্যুতে কোনও স্বস্তি মিলবে কি মমতার? কমিশনের অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত কি আইন মোতাবেক? শুনানিতে উঠে আসতে পারে এই বিতর্কই।
বিস্তারিত পড়ুন: তৃণমূলের নাম-জোড়াফুল প্রতীক ফ্রিজ বিতর্ক! সুপ্রিম কোর্টে গৃহীত মমতার ‘আবেদন’
-
-
Goutam Adani: আজ নিউটাউনে আদানি গোষ্ঠীর হাসপাতালের শিলান্যাস
- বৃহস্পতিবার তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। ওইদিন সকালে কালীঘাট মন্দিরে পুজো দেন তিনি।
- সকালে নিউটাউনে আদানি গোষ্ঠীর হাসপাতালের শিলান্যাস করবেন। বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলিপুরের সৌজন্যে বৈঠকও রয়েছে গৌতম আদানির।
- বিকালে বণিক সভার অনুষ্ঠানে যোগ দেবেন। সূত্রের খবর মহাকরণ সংস্করণ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে একটি মউ স্বাক্ষরিত হবে।
রাজ্যের শিল্পায়নে বড় পদক্ষেপ। আজ আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি নিউটাউনে হাসপাতালের শিলান্যাস করবেন। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলিপুরে সৌজন্য বৈঠক রয়েছে গৌতম আদানির। সকালে তিনি স্ত্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন গৌতম আদানি। এদিকে, জরুরি শুনানির আবেদন মেনে নাম-প্রতীক ফ্রিজ ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা তালিকাভুক্ত করল সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে শুনানি। একনজরে দেখুন আজকের খবর…
Published On - Sep 24,2026 9:08 AM