AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal NEWS Highlights Updates: অবশেষে জালে! পায়ে গুলি, চ্যাংদোলা করে প্রতাপকে নিয়ে গেল পুলিশ

Bengal NEWS Highlights Updates: ঋতব্রত না কি শোভনদেব! রাজ্যের বিরোধী দলনেতা কে হবেন? মমতাপন্থীর করা মামলার শুনানির রায় হাই কোর্টে। রাজ্যের বিরোধী দলনেতার মর্যাদা কে পাবেন। আজ রায় দেবেন বিচারপতি কৃষ্ণা রাও। এদিকে, আসানসোলে পুলিশের ওপর হামলার পরও এখনও অধরা দুষ্কৃতী প্রতাপ! এলাকাতেই রয়েছে প্রতাপ, তার খোঁজে এলাকায় চলছে অপারেশন।

West Bengal NEWS Highlights Updates: অবশেষে জালে! পায়ে গুলি, চ্যাংদোলা করে প্রতাপকে নিয়ে গেল পুলিশ
প্রতাপ দাস, দাগি দুষ্কৃতীImage Credit: TV9 Bangla
| Updated on: Nov 27, 2026 | 10:26 AM
Share

LIVE NEWS & UPDATES

  • 27 Nov 2026 10:19 AM (IST)

    HC: বিরোধী দলনেতা কে? আজই রায় দেবে HC

    • ঋতব্রত না কি শোভনদেব! রাজ্যের বিরোধী দলনেতা কে হবেন? মমতাপন্থীর করা মামলার শুনানির রায় হাই কোর্টে।  রাজ্যের বিরোধী দলনেতার মর্যাদা কে পাবেন। আজ রায় দেবেন বিচারপতি কৃষ্ণা রাও।
    • বিধানসভা নির্বাচনে এ বার ৮০টি আসনে জয় পেয়েছে তৃণমূল। সেই হিসেবে তাঁরাই রাজ্যের প্রধান বিরোধী দল। দলের চেয়ারপার্সন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়কে। সে কথা স্পিকারকে জানিয়ে গত ৯ মে একটি চিঠি দেওয়া হয় তৃণমূলের তরফে।
    • অভিযোগ, তার ভিত্তিতে স্পিকার কোনও পদক্ষেপই করেননি। পরে ওই চিঠিতে বিধায়কদের সই জাল করার অভিযোগ ওঠে। দলবিরোধী কাজের জন্য ১ জুন বহিষ্কার করা হয় ঋতব্রত এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে। এর পর ৩ জুন বহিষ্কৃত সেই ঋতব্রতকেই বিরোধী দলনেতা বেছে তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কেরা স্পিকারকে আর একটি চিঠি দেন। স্পিকার সেই চিঠির ভিত্তিতে পদক্ষেপ করেন এবং ঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা করেন। এই প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেন শোভনদেব।
    • ওই মামলায় ১৬ নভেম্বর বিধানসভার স্পিকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে কার্যত প্রশ্ন তোলে কলকাতা হাই কোর্ট।
  • 27 Nov 2026 10:17 AM (IST)

    Asansol: প্রতাপের খোঁজে সার্চ অপারেশন

    • পুলিশের ওপর হামলা চালিয়েছিল, এখনও অধরা আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ।
    • আসানসোলে দাগিকে ধরতে হীরাপুর এলাকার গলিতে অপারেশন পুলিশ,
    • এই হীরাপুরেই প্রতাপের বেড়ে ওঠা। এখান সকালে সে আত্মগোপন করেছিল বলে খবর। আজ সকালেও ২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।
    • হীরাপুরের অলিগলিতে এখন প্রতাপের খোঁজে সার্চ অপারেশ চালাচ্ছে পুলিশ

ঋতব্রত না কি শোভনদেব! রাজ্যের বিরোধী দলনেতা কে হবেন? মমতাপন্থীর করা মামলার শুনানির রায় হাই কোর্টে। রাজ্যের বিরোধী দলনেতার মর্যাদা কে পাবেন। আজ রায় দেবেন বিচারপতি কৃষ্ণা রাও। এদিকে, আসানসোলে পুলিশের ওপর হামলার পরও এখনও অধরা দুষ্কৃতী প্রতাপ! এলাকাতেই রয়েছে প্রতাপ, তার খোঁজে এলাকায় চলছে অপারেশন।

Published On - Nov 27,2026 10:15 AM

Follow Us